সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ খুনকুমিল্লায় চলতি বছরের মে মাসেই ১৫টি খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া অপহরণের পাঁচটি, ধর্ষণের ছয়টি এবং নারী ও শিশু নির্যাতনের মতো ভয়াবহ আরও ৪১টি ঘটনা ঘটেছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য উপস্থাপন করা হয়। জেলা প্রশাসক মো. জামাল হোসাইনের সভাপতিত্বে গত মঙ্গলবার তাঁর দপ্তরের এস এ বারী সম্মেলন কক্ষে ওই সভা অনুুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঅস্ত্র উদ্ধাররাজবাড়ী সদর উপজেলার কালিনগর থেকে গতকাল বুধবার সকালে একটি এলজি ও চাপাতি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি চরমপন্থী দলের সদস্য আলিম শেখের তথ্য অনুযায়ী পুলিশ এ অস্ত্র উদ্ধার করে। সদর থানার উপপরিদর্শক মোস্তফা কামাল পাশা জানান, ডাকাতির মামলায় গত রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। তিনি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) এবাদত বাহিনীর সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিযাবজ্জীবন কারাদণ্ডনারায়ণগঞ্জে শিশু পাচারের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ রায় দেন। কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন সোনাই বিবি, মজিবুর রহমান ও সুরুজ মিয়া। তাঁরা নারায়ণগঞ্জ শহরের শহীদনগরের বাসিন্দা। জানা গেছে, তাঁরা ১৯৯৮ সালে আলম (১৪) নামের এক কিশোরকে অপহরণ করেন। পরে এ ঘটনায় আলমের মা তাঁদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। নারায়ণগঞ্জ প্রতিনিধিহামলাবরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আফরোজের তালতলার ভাড়া বাড়িতে গতকাল বুধবার দুপুরে হামলা করে জানালার কাচ ভাঙচুর করেছে একদল সন্ত্রাসী। স্থানীয় আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নূর আফরোজ অভিযোগ করেন, এ ব্যাপারে গতকাল বিকেলে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে থানা তা নেয়নি। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম জিডি গ্রহণ না করার কথা অস্বীকার করেছেন। নিজস্ব প্রতিবেদক, বরগুনা