সংক্ষেপে সারা দেশ
স্বেচ্ছায় রক্তদানকুষ্টিয়ায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। কুষ্টিয়া মেডিকেল ইনস্টিটিউটের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ও কুষ্টিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে রক্তদান কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান করেন। কারিগরি বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০১০ উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ শনাক্ত করা হয়। কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন শফিকুল আলম কর্মসূচির উদ্বোধন করেন। কুষ্টিয়া অফিসযাবজ্জীবন কারাদণ্ডবগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আসাদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর ছোট ভাই নজরুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩-এর বিচারক নিতাই চন্দ্র সাহা গতকাল বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৬ জানুয়ারি রাতে পারিবারিক কলহের জেরে আসাদুল খুন হন। এ ঘটনায় বাড়ির লোকজন নজরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিজস্ব প্রতিবেদক, বগুড়াসনদ বিতরণরাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে কমিউনিটিভিত্তিক ধাত্রীদের ছয় মাসব্যাপী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার ৩০০ জনকে সনদ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আবদুল কাইউম। এতে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের ইউএনএফপিএর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইউ কি সুহেলিও এবং রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম আবদুল হান্নান। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীডাকাত গ্রেপ্তারনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ৪ নম্বর ওয়ার্ড এলাকায় গত বুধবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার আবুল কালাম ওরফে কালু ডাকাতকে (৩০) ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে। কালুকে গতকাল বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়। নোয়াখালী অফিস