সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার একসিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ারেছ মিয়া জানান, সদর উপজেলার বায়রাকান্দি গ্রামের শামসুলের স্ত্রী তাঁর বিরুদ্ধে যৌতুক আইনের ৪ ধারায় মামলা করেন। পরে সিরাজগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালত ২০০৫ সালে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাঁকে সাড়ে চার বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে রায়গঞ্জ উপজেলার ঘুড়কা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জত্রাণ বিতরণকুলাউড়ার সাবেক সাংসদ এম এম শাহীন মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলার বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন। তিনি দুর্গত প্রায় চার হাজার লোকের মধ্যে চাল, আলুসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, ‘মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তবে দুর্গতদের পাশে সরকারের পাশাপাশি সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে।’ এ সময় তাঁর সঙ্গে ছিলেন কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলার পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন প্রমুখ। মৌলভীবাজার প্রতিনিধিপরীক্ষা দিতে গিয়েবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় গতকাল শুক্রবার সকালে ছোট ভাই হাসানের পরিবর্তে বড় ভাই রাসেল পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে সাধারণ বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ তাঁকে আটক করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধিসম্মাননা প্রদানময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল শুক্রবার ‘জীববৈচিত্র্যপূর্ণ একটি পৃথিবীই আমাদের স্বপ্ন’ শীর্ষক এক আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউিটের মহাপরিচালক সায়েদুর রহমান। তিনি চার কৃতী উদ্ভিদবিদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম, অধ্যাপক মো. আবুল বাসার, মো. সিরাজুল হক ও আবদুল মোতালেব। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ্রমো. শাহাব উদ্দিন। দ্বিতীয় সিনেট সভাবাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দ্বিতীয় সিনেট সভা গত বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের এমআইএসটি টাওয়ার বিল্ডিংয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. সফিকুল ইসলাম। সভায় বিইউপির ট্রেজারার এয়ার কমোডর কাজী দেলোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০১০-১১ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। সিনেট সভায় সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং প্রতিরক্ষাসচিব উপস্থিত ছিলেন। আইএসপিআরউদ্বোধনঅ্যাপোলো হসপিটালস ঢাকার পরিচালক মোহাম্মদ এ মঈন হাসপাতালের দশম তলায় নতুন ১৮টি সুপার ডিলাক্স ও ১৮টি ডিলাক্স রুম উদ্বোধন করেছেন। এ অনুষ্ঠানে তিনি ছাড়াও বক্তব্য দেন অ্যাপোলোর জ্যেষ্ঠ কনসালট্যান্ট আজিজুল হাসান ও শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল পটার। এদিকে দুই সপ্তাহ আগে হাসপাতালে ১৮টি নতুন মেডিকেল আইসিইউ শয্যা সংযোজন করা হয়। এই হাসপাতাল গত ছয় বছরে আড়াই লাখের বেশি রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে। বিজ্ঞপ্তি।