সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারনড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামের মনিরুল ইসলাম মোল্লা (৪৫) নামের এক ব্যক্তির জবাই করা লাশ গতকাল শনিবার সকালে পার্শ্ববর্তী সীল দোহার বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার মাতব্বর জানান, নিহত ব্যক্তি একই গ্রামের ইদ্রিস হত্যা মামলার আসামি। প্রাথমিক তদন্তে মনে হয়, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিসংবর্ধনারাজশাহীর বাগমারা উপজেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫, জুনিয়র ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত প্রায় এক হাজার শিক্ষার্থীকে গতকাল শনিবার দুপুরে উপজেলার হাটগাঙ্গোপাড়া স্কুলমাঠে সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংসদ এনামুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান দীপকেন্দ্র নাথ। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিতরুণীর লাশ উদ্ধারফরিদপুরের ভাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে গতকাল শনিবার দুপুরে একই গ্রামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সাহেরা খানম (১৮)। তিনি গত বৃহস্পতিবার বাড়ির কাছের মাঠ থেকে ছাগল আনতে গিয়ে নিখোঁজ হন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহত সাহেরার গলায় ওড়না পেঁচানো ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ফরিদপুর অফিসনির্বাচন অনুষ্ঠিতরাজধানীর জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বৃহত্তর চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন চিটাগাং জার্নালিস্টস ফোরাম ঢাকার (সিজেএফডি) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনেআমার দেশ পত্রিকার বিজনেস এডিটর সাইফ ইসলাম সভাপতি ও দৈনিক আমাদের সময়-এর বিশেষ প্রতিনিধি সন্তোষ শর্মা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন রণজিৎ কুমার বিশ্বাস। তাঁকে সহযোগিতা করেন মৃণাল চক্রবর্তী ও কাজী আজম। বিজ্ঞপ্তি।ভাইয়ের লাঠির আঘাতেপারিবারিক বিরোধের জেরে যশোরের অভয়নগর উপজেলার পোতপাড়া গ্রামে গতকাল শনিবার সকালে ভাইয়ের লাঠির আঘাতে জোনাব আলী মুন্সি (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ইবাদ আলী মুন্সী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভয়নগর (যশোর) প্রতিনিধিছাত্রলীগ জয়ী চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে এক হাজার ১৫৭ ভোটারের মধ্যে ৫৭০ জন ভোট দেন। ১৩ সদস্যের প্যানেলে ভিপি ও জিএস নির্বাচিত হয়েছেন আফতাব উদ্দিন ও মোহাম্মদ শাকিল। নির্বাচনে ছাত্রদল অংশ নিলেও ছাত্রশিবির বিরত থাকে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম