সংক্ষেপে সারা দেশ
হেরোইন উদ্ধাররাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এক কেজি ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব। র্যাব-৮-এর বরিশাল ক্যাম্পের কয়েকজন সদস্য গত শনিবার রাতে অভিযান চালিয়ে ওই হেরোইন উদ্ধার করেন। র্যাব-৮ রাজবাড়ী ক্যাম্পের কমান্ডার আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে জানান, উদ্ধার করা হেরোইনের মূল্য প্রায় এক কোটি ৭০ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি ইয়াবাসহ গ্রেপ্তারমাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭৮টি ইয়াবা বড়িসহ লালন সরদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদারীপুর সার্কেল ও র্যাব-৮-এর একদল সদস্য গত শনিবার রাতে অভিযান চালিয়ে লালনকে গ্রেপ্তার করেন। র্যাবের দাবি, লালন একজন মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় মামলা হয়েছে। মাদারীপুর প্রতিনিধিগৃহবধূর লাশ উদ্ধারকুষ্টিয়ার কুমারখালী উপজেলার সোমসপুর মির্জাপুর গ্রামের একটি পুকুর থেকে গতকাল রোববার মরিয়ম (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মরিয়মের বাবার অভিযোগ, যৌতুকের জন্য মরিয়মকে তাঁর স্বামীর বাড়ির লোকজন হত্যা করেছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিআসামি গ্রেপ্তাররাজবাড়ীর পাংশায় ১৮ জুনের সংঘর্ষের ঘটনায় করা মামলার আসামি আবদুল হাকিম প্রামাণিককে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শনিবার বিকেলে তাঁকে কুষ্টিয়ার খোকসা রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আবদুল হাকিমের বাড়ি পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে। আবদুল হাকিমের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে তাঁর বাড়ির খড়ের গাদা থেকে একটি শাটারগান ও বন্দুকের দুটি গুলি উদ্ধার করা হয়। গতকাল রোববার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিসেগুন কাঠ উদ্ধারগাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে গত শনিবার রাতে ট্রাকভর্তি চোরাই সেগুন কাঠ উদ্ধার করেছেন পুলিশ সদস্য ও বন কর্মকর্তারা। এ সময় ট্রাকচালকের দুই সহকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন বাদশা মিয়া ও হোসেন আলী। চন্দ্রা বিট কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উদ্ধার করা কাঠের মূল্য কমপক্ষে তিন লাখ ৭২ হাজার টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি