সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেরোইনসহ আটক বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি বাসে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম হেরোইনসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের নাম বিপুল কুমার (২০) ও চন্ডীদাস (২২)। বিপুলের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামে। চন্ডীদাসের বাড়ি নওগাঁ শহরের খাস নওগাঁ এলাকায়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) একদল সদস্য গত সোমবার রাতে তাঁদের আটক করেন। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি। ভর্তুকিতে ট্রাক্টর দিনাজপুরের হাকিমপুর উপজেলায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২৫ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান তিনজন কৃষককে তিনটি ট্রাক্টর দেন। কৃষকেরা ১০ লাখ টাকা দামের প্রতিটি ট্রাক্টর সাত লাখ ৫০ হাজার টাকায় ক্রয় করেন। এই মূল্যে ৬৯ জন কৃষককে পাওয়ার টিলার দেওয়া হবে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি।বজ্রপাতে মৃত্যু মাদারীপুরের শিবচর উপজেলার সাবেক কমলাপুর গ্রামে গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন হাশেম হাওলাদার (৭০) ও তাঁর মেয়ে রাহেলা বেগম (৩৫)। প্রায় একই সময়ে বজ্রপাতে উমেদপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সাত ছাত্রী আহত হয়। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি।বিনা প্রতিদ্বন্দ্বিতায়সংবাদপত্রসেবী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মোস্তফা কামাল সভাপতি ও মো. আবুল কালাম সহসভাপতি নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন সম্পাদক মো. আবদুস সোবহান, যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর, পরিচালক মো. আবুল কাসেম মোল্যা, পরিচালক মো. শাহ আলম, পরিচালক মো. আবুল কাসেম ও পরিচালক মো. মোতালেব খান। ১৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।শিশুমেলা সমাপ্ত রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী শিশুমেলা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। উপজেলা প্রশাসন ও ইউনিসেফের সহযোগিতায় জেলা তথ্য অফিস এই মেলার আয়োজন করে। গত সোমবার পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসানুর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে গতকাল মেলা শেষ হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।গ্রেপ্তার ২মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি ঘাটে গতকাল মঙ্গলবার সকালে একটি মাইক্রোবাস থেকে ৮৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাইক্রোবাসটি জব্দ ও এর চালকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। তাঁরা হলেন হারুনুর রশিদ ও বেল্লাল হোসেন। পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি।কৃষকদের প্রশিক্ষণসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ১০টি ইউনিয়নের ১২০ জন কৃষককে দুই দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে। খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি ক্রয়ে আগ্রহী কৃষকদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।