সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক কার্যক্রমে রোটারি ইন্টারন্যাশনালের গভর্নর মনজুরুল হক চৌধুরী বলেছেন, দেশে সামাজিক কার্যক্রমে ইতিমধ্যে ২০০ কোটি টাকারও বেশি খরচ করেছে রোটারি। ভবিষ্যতে এর সেবামূলক কাজ আরও জোরদার করা হবে। জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার রোটারির বর্ষ শুরু উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় রোটারির সাবেক গভর্নর এ কে এম শামসুল হুদা, মহাসচিব শহীদ আহমেদ চৌধুরী, প্রধান সমন্বয়ক সৈয়দ আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিআগ্নেয়াস্ত্র উদ্ধারঝিনাইদহের সদর উপজেলার গয়েসপুর গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি এলজি ও দুটি শাটারগান উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একদল সদস্য। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র‌্যাবের কমান্ডার আলভী ফেরদৌস খান প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে ওই অভিযান চালানো হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহডাকাত গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেতবাড়িয়া গ্রামের মো. আবুল খায়ের ওরফে খাইরা ডাকাতকে পুলিশ বুধবার রাতে তাঁর নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম প্রথম আলোকে জানান, খায়েরের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিগ্রেপ্তার ২নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের দুই ব্যক্তিকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মো. রফিক ও তাঁর চাচা সোহরাব হোসেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম প্রথম আলোকে জানিয়েছেন, রফিকের বিরুদ্ধে খুন, ধর্ষণ, ছিনতাই ও ডাকাতিসহ ১৯টি মামলা রয়েছে। গুরুদাসপুর প্রতিনিধি