সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ বছর পূর্তিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কেজি আহমেদ বালিকা উচ্চবিদ্যালয়ের ২৫ বছর পূর্তি গতকাল শনিবার উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে বি আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম হাজারী প্রমুখ। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিমানববন্ধনগাছচোর প্রতিরোধে শপথ নিয়েছেন ছাত্র-শিক্ষক-জনতা। জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের গৌরীপুরে গতকাল শনিবার সকালে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তাঁরা এ শপথ নেন। জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলন ও মেষ্টা ইউনিয়ন পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচিতে স্থানীয় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। অভিযোগ রয়েছে, জামালপুর-সরিষাবাড়ী সড়কের দুই পাশের অন্তত পাঁচ হাজার গাছ রাতের আঁধারে কেটে নিয়েছে দুর্বৃত্তরা। জামালপুর প্রতিনিধিআসামি গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামের উত্তম দাস (১৮) হত্যা মামলার আসামি একই গ্রামের মো. ধনু মিয়া খাদেমকে (৩০) গতকাল শনিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে জানিয়েছেন, উত্তম দাস হত্যা মামলার চারজন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি