সংক্ষেপে সারা দেশ
সিটিসেল সম্পৃক্ত হলোবেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেল পরিবেশ রক্ষার্থে সোসাইটি ফর কমিউনিটি হেলথ রিহ্যাবিলিটেশন এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেসের (সিআরইএ) সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এ উদ্দেশ্যে সিটিসেল পুরোনো সংবাদপত্র পুনরায় ব্যবহার করার জন্য সিআরইএকে সহায়তা করছে। মহাখালীতে অবস্থিত সিটিসেলের প্রধান কার্যালয়ে গতকাল রোববার সিটিসেলের প্রধান বিপণন কর্মকর্তা কাফিল এইচ এস মুঈদ সিআরইএর সিইও তরুণকান্তি গায়েনের হাতে আনুষ্ঠানিকভাবে পুরোনো সংবাদপত্র হস্তান্তর করেন। বেসরকারি প্রতিষ্ঠান সিআরইএ দেশজুড়ে স্বাস্থ্য, পরিবেশ এবং অন্যান্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।—বিজ্ঞপ্তিসোনার বাংলার সভাসোনার বাংলা পরিষদের এক সভা গত বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণ মুগদাপাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোলাম রহমান। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি শফিউল্লাহ, এ বি এম সালাহউদ্দিন, সুলতান আহমেদ, নাসির উদ্দিন, রোকসানা খানম, খন্দকার আজিজুর রহমান, ফজলুর রহমান, হামিদুর রহমান চৌধুরী, আবদুল আলিম আজাদী প্রমুখ। সভায় জামায়াত ও বিএনপির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে যুদ্ধাপরাধের বিচার দ্রুত শুরু করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।—বিজ্ঞপ্তি১৪ ফুটবলপ্রেমীর মুচলেকাগত শনিবার রাতে আর্জেন্টিনা ও জার্মানির খেলা শেষে বাগেরহাটের চিতলমারী উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। এ ঘটনায় পুলিশ ওই রাতেই উভয় পক্ষের ১৪ জন সমর্থককে আটক করে। এ ধরনের আচরণ আর করবেন না বলে গতকাল রোববার দুপুরে মুচলেকা দিলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তাঁদের সবার বাড়ি চিতলমারী বাজারের বিভিন্ন এলাকায়। বাগেরহাট প্রতিনিধি