সংক্ষেপে সারা দেশ
পতাকা বৈঠককুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল মঙ্গলবার বাংলাদেশ রাইফেল (বিডিআর) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএ) মধ্যে পতাকা বৈঠক হয়েছে। উপজেলার ডলি রিসোর্ট অডিটরিয়ামে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এ বৈঠক চলে। বিডিআরের কুমিল্লা সেক্টর কমান্ডার এস এম ফরহাদ ও বিএসএফের ত্রিপুরার গোকুলনগরের ডিআইজি ডি আর সিং বৈঠকে নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন। বৈঠকে অপদখলীয় ভূমি, কাঁটাতারের বেড়া নির্মাণ ও সীমান্তে চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি সংবর্ধনাটাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা ৪৪৩ শিক্ষার্থীকে গতকাল মঙ্গলবার উপজেলা শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক সাংসদ লায়লা সিদ্দিকী, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মনিরুজ্জামান মিয়া প্রমুখ। কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকেও সম্মাননা দেওয়া হয়। টাঙ্গাইল অফিসঅস্ত্র উদ্ধারদিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকা থেকে গতকাল মঙ্গলবার একটি বিদেশি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করেছেন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা। বিডিআর সূত্র জানায়, একটি বালির স্তূপের ভেতর থেকে পলিথিনে মোড়ানো এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জয়পুরহাট-৩ রাইফেলস ব্যাটালিয়নের মেজর জাকির হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি