সংক্ষেপে সারা দেশ
অস্ত্রসহ গ্রেপ্তার ১৫কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হার্ডিঞ্জ ব্রিজের আশপাশে পদ্মা নদীতে অভিযান চালিয়ে গতকাল বুধবার চাঁদাবাজির অভিযোগে অস্ত্র ও গুলিসহ ১৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বালু ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের ব্যবহূত নৌকা তল্লাশি করে তিনটি এলজি, ১৪টি গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি অশোক কুমার মণ্ডল জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ভেড়ামারা থানায় হস্তান্তর করা হবে। ভেড়ামারা (কুুষ্টিয়া) প্রতিনিধিমৃত্যুদণ্ডনোয়াখালীতে স্কুলছাত্র জিহাদ হত্যা মামলার রায়ে আবদুল ওয়াদুদ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ সা কা ম আনিসুর রহমান খান এ রায় দেন। পারিবারিক বিরোধের জের ধরে ২০০৯ সালের ১৩ জানুয়ারি বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর গ্রামের দ্বিতীয় শ্রেণীর ছাত্র জিহাদকে দা দিয়ে কুপিয়ে আহত করেন ওয়াদুদ। স্থানীয় লোকজন জিহাদকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াখালী অফিস বর্ষপূর্তিপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দশম বর্ষে পদার্পণ করছে আজ বৃহস্পতিবার। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে আছে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কেক কাটা, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, দোয়া ও মিলাদ মাহফিল, শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে ছাত্রদের প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি উদ্যাপনের জন্য মো. হারুনর রশীদকে আহ্বায়ক করে ২৫ সদস্যের ‘বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটি’ গঠন করা হয়েছে। পটুয়াখালী অফিসআহ্বানমুদ্রণ ও ইলেক্ট্রনিক মাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদনে বিশেষ অবদান রাখা প্রতিবেদকদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়ার ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (আইসিএবি)। এ অবস্থায় ২০০৯ সালে মুদ্রণ ও ইলেক্ট্রনিক মাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বিশেষ অবদানকারী উপযুক্ত এক বা একাধিক প্রতিবেদকের নাম, প্রতিবেদনের হার্ডকপি/সফট কপি সত্যায়ন করে পাঠাতে প্রধান সম্পাদক, সম্পাদক ও বার্তা সম্পাদকদের কাছে অনুরোধ করা হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে সৈয়দ ফারুক হোসেন, গণসংযোগ কর্মকর্তা, গণসংযোগ ও প্রকাশনা দপ্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা ও সদস্যসচিব আইসিএবি কমিটি বরাবর পাঠাতে হবে। মুঠোফোন: ০১৬৭৫-১৫৪৩০৭। বিজ্ঞপ্তি।