সংক্ষেপে সারা দেশ
বেতার কর্মকর্তা গ্রেপ্তার স্ত্রীর মামলায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক আনাতোর আমজাদ। গত বুধবার খুলনার বয়রা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৪ জুলাই স্ত্রী হালিমা আনোয়ার ফরিদপুরের মধুখালী থানায় আমজাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মধুখালী থানার উপপরিদর্শক আবদুল হক মোল্যা বলেন, গতকাল তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। ফরিদপুর অফিসদলিল হস্তান্তর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস তৈরির জন্য অধিগ্রহণ করা ৩০ একর জমির দলিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক এ এফ এম মনজুর কাদির বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোজাফফর হোসেনের হাতে এই দলিল তুলে দেন। এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মজিবুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সাইদুর রহমান উপস্থিত ছিলেন। পাবনা অফিসশিশুপার্ক নির্মাণ চুক্তি বাগেরহাটে তিন কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে আধুনিক শিশুপার্ক নির্মাণ করা হচ্ছে। এ উপলক্ষে বাগেরহাট পৌরসভা ও ওয়ান্ডার কিংডম এমিউজমেন্ট পার্ক নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে গতকাল বৃহস্পতিবার এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পৌরসভার পক্ষে মেয়র খান হাবিবুর রহমান এবং ওয়ান্ডার কিংডমের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ চুক্তিতে স্বাক্ষর করেন। বাগেরহাট প্রতিনিধিবিক্ষোভ-স্মারকলিপিসুনামগঞ্জ শহরতলীর ডোপাজল নদ থেকে ইঞ্জিনচালিত বড় স্টিলের নৌকার মাধ্যমে মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার শহরে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। বিক্ষোভ মিছিল শেষে সাত দফা দাবিতে তাঁরা সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমানের কাছে স্মারকলিপি দেন। সুনামগঞ্জ প্রতিনিধিনৌকাডুবিতে বৃদ্ধের মৃত্যুমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের কাড়েরা গ্রামে গত বুধবার নৌকাডুবিতে ইছহাক মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায়, ওই দিন ছেলে শামীমকে (১৮) নিয়ে তিনি নৌকায় করে এক আত্মীয়ের বাড়িতে রওনা দেন। ডোবাওলা এলাকায় পৌঁছালে ঝোড়োবাতাসে তাঁদের নৌকা উল্টে যায়। শামীম সাঁতরে তীরে এসে চিৎকার করলে লোকজন খোঁজাখুঁজি করে তাঁর লাশ উদ্ধার করেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিকার্যালয় ভাঙচুরব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর চকবাজারে ‘নবরশ্মি’ নামের মাদকবিরোধী একটি সংগঠনের কার্যালয়ে গত বুধবার রাতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মাদকসেবী ও ব্যবসায়ীরা এ ঘটনা ঘটান বলে অভিযোগ পাওয়া গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করেছে। অভিযোগ দেওয়া হলে মামলা নেওয়া হবে। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিবিতরণ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বুধবার উপজেলার আদিবাসীদের মধ্যে শিক্ষা উপবৃত্তি, শিক্ষা উপকরণ, বাদ্যযন্ত্র, খেলাধুলার সামগ্রী, সেলাই মেশিনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবীর। বক্তব্য দেন সাংসদ আ ক ম মোজাম্মেল হক, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার প্রমুখ। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি