সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ প্রশিক্ষণঢাকার খামারবাড়িতে গতকাল শনিবার হজযাত্রীদের জন্য হজ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আসন্ন হজে যেতে ইচ্ছুক ৮০ জন এই প্রশিক্ষণে অংশ নেন। তাঁদের প্রশিক্ষণ দেন বায়তুল মোকাররম মসজিদের খতিব সালাউদ্দিন আহমেদ এবং ফেরদৌস ফয়সাল। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বজলুল হক বিশ্বাস, কৃষিবিদ তোফাজ্জল হোসেন, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. নজরুল ইসলাম প্রমুখ। এ প্রশিক্ষণের আয়োজন করেন হজগাইড নাসির উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি।সময় বাড়ানোর দাবিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সব পরীক্ষায় এক ঘণ্টা সময় বাড়ানোর দাবিতে রাজশাহীতে গতকাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মুখ বা পা দিয়ে লেখে এবং যারা সহায়ক লেখক নিয়ে পরীক্ষায় অংশ নেন এমন প্রতিবন্ধিদের জন্য সময় বাড়ানোর এই দাবি জানানো হয়। বেলা ১১টা থেকে রাজশাহী মহানগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা পাবনা মানবকল্যাণ ট্রাস্ট। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীসংবর্ধনা জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ কাইয়ুমকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লার কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লা শহরতলির জাঙ্গালিয়া বিদ্যুৎ ভবনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধনা উদ্যাপন কমিটির আহ্বায়ক আবদুল মমিন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা