সংক্ষেপে সারা দেশ
মিষ্টিমুখএক দিনের ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল জয়ী হওয়ায় গতকাল সোমবার সাতক্ষীরা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলার খেলোয়াড়, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষকে মিষ্টিমুখ করানো হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা শেষে এই মিষ্টিমুখ করানো হয়। এ সময় জেলা প্রশাসক আবদুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রণব কুমার রায়, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরারিভলবার উদ্ধারচুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বকশিপুর গ্রামে গতকাল সোমবার অভিযান চালিয়ে একটি রিভলবার ও দুটি ধারালো হাঁসুয়া উদ্ধার করেছেন র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা। এ সময় ওই গ্রাম থেকে নুরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। ক্যাম্পের সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধার ও নুরুল ইসলামকে আটক করা হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধিওসি প্রত্যাহারচট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। চট্টগ্রাম পুলিশ সুপার জেড এ মুরশেদ গত রোববার প্রত্যাহারের এ আদেশ দেন। চট্টগ্রাম হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, প্রশাসনিক কাজের কারণে ওসি কামরুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিসমন্বয় কমিটির সভাখুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল সোমবার জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।্রসভায় গণপূর্ত,্রস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য প্রকৌশল, এলজিইডি, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, সমবায়,্র তথ্যসহ অন্য বিভাগের উন্নয়নকাজ ও আন্তবিভাগীয় সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলা চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। খুলনা অফিসপাটমন্ত্রীর নিন্দাসাংবাদিকদের সম্পর্কে বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সাংবাদিকদের সম্পর্কে এসব বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। বিবৃতিতে সাংবাদিক নেতারা আরও বলেন, যেখানে দেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী নিজে সাংবাদিকসমাজের সাহসী ভূমিকার মূল্যায়ন করেন, সেখানে একজন মন্ত্রী হিসেবে তাঁন এ ধরনের বক্তব্য অত্যন্ত গর্হিত। নেতারা পাটমন্ত্রীর প্রতি সাংবাদিকদের সম্পর্কে এ ধরনের বক্তব্য ও কটূক্তি প্রত্যাহার করার দাবি জানান। গতকাল সোমবার এই বিবৃতি দিয়েছেন বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আলতাফ মাহমুদ এবং ডিইউজের সভাপতি শাহ আলমগীর ও সাধারণ সম্পাদক আবু জাফর। বিজ্ঞপ্তি।ডুপসার নির্বাচনঅধ্যাপক নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান এলামনাই অ্যাসোসিয়েশনের (ডুপসা) সভাপতি ও লায়ন এম হারুনুর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ৯ জুলাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের ওই সংগঠনের জাতীয় কংগ্রেস ২০১০, সাধারণ সভা ও দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে ৩১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। তবে কোনো পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাবেক সচিব মো. কুদ্দুস খান প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।নির্বাচন অনুষ্ঠিত এনজিও ফেডারেশনের দ্বিবার্ষিক নির্বাচনে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন মুহাম্মদ ইব্রাহীম। গত শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনজিও ফেডারেশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ডরপের নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান ও রিকের পরিচালক আবুল হাসিব খান ভাইস চেয়ারম্যান এবং ব্র্যাকের পরিচালক (অর্থ) এস এন কৈরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হন। সংরক্ষিত তিনটি নারী আসনে নির্বাচিত হয়েছেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, স্বদেশ উন্নয়ন কেন্দ্রের (সুখ) নির্বাহী পরিচালক নিলুফা নাসরিন রীমা এবং সমাজকল্যাণ উন্নয়ন সংস্থার (স্কাস) নির্বাহী পরিচালক জেসমিন প্রেমা। বিজ্ঞপ্তি।তিন নারী গ্রেপ্তারঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মর্জিনা, নাজমা ও জায়েদা। সোনারগাঁ থানার ওসি ইউনুস আলী জানান, সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় পুলিশ বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি কবিকে হুমকিসিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি শুভেন্দু ইমামকে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার এ চিঠি পাওয়ার পর তিনি সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শুভেন্দু ইমামের স্ত্রী সেলিমা সুলতানের মালিকানাধীন বইয়ের দোকান ‘বইপত্র’-এর ঠিকানায় একটি চিঠি আসে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যক্রমে জড়িত থাকলে তাঁকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয় চিঠিতে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, তাঁরা হুমকিদাতাদের খুঁজে বের করার চেষ্টা করছেন। সিলেট প্রতিনিধিএকজন নিহতগত রোববার সড়ক দুর্ঘটনায় গাজীপুরের শ্রীপুরে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। উপজেলার শ্রীপুর-বরমী সড়কের শিমুলতলী এলাকায় রোববার ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোচালকের সহকারী শফিকুল ইসলাম (১৫) নিহত হয়। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি