সংক্ষেপে সারা দেশ
৪২৫টি পদ খালিকুমিল্লা জেলা পুলিশের ৪২৫টি পদ শূন্য। এর মধ্যে কনস্টেবলের পদ শূন্য ৩২৬টি। পুলিশের জেলা গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও) মো. মাইনউদ্দিন খান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, জেলা পুলিশের এক হাজার ৮১০টি পদের মধ্যে এক হাজার ৩৮৫ জন কর্মরত আছেন। জনসংখ্যা ও প্রতিষ্ঠান বাড়লেও পুলিশের পদ বাড়েনি। ফলে দায়িত্ব পালনে নানা সংকটে পড়তে হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাআহত ছাত্রের মৃত্যুরাজশাহীতে বন্ধুর লাঠির আঘাতে আহত হওয়ার তিন দিন পর সজল (১৬) নামের এক ছাত্র মারা গেছে। তুচ্ছ ঘটনা নিয়ে গত শুক্রবার সজীব নামের এক বন্ধু তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরে ওই দিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে বাড়ি আনার পর সোমবার সে মারা যায়। সজল এএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নগরের বরেন্দ্র মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।কারণ দর্শানোর নোটিশচাঁদাবাজি ও প্রতারণাসহ নানা অভিযোগে পাবনার আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগ এই নোটিশ দেয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রথম আলোকে গতকাল মঙ্গলবার বলেছেন, দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে কেন তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে না, তা সাত দিনের মধ্যে জানতে চেয়ে ওই চার নেতাকে নোটিশ দেওয়া হয়। পাবনা অফিস।হাবিলদার প্রত্যাহারঅনৈতিক কার্যকলাপের অভিযোগে বাগেরহাটের মংলা থানার হাবিলদার ইদ্রিস আলীকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সদরের চিলা বাজার থেকে পুলিশ বিষাক্ত কেমিক্যাল মেশানো বিপুলসংখ্যক কাঁঠাল জব্দ করে থানায় নিয়ে আসে। পরে ওই রাতেই হাবিলদার ইদ্রিস আলী তা গোপনে শহরে বিক্রি করে দেন। তাঁকে গতকাল মঙ্গলবার সকালে বাগেরহাট পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মংলা (বাগেরহাট) প্রতিনিধিমেলা শুরুব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সুপার মার্কেট চত্বরে গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি ও বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। মেলায় ৩২টি স্টল রয়েছে। কাল বৃহস্পতিবার মেলা শেষ হবে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর এই মেলার আয়োজন করে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি