সংক্ষেপে সারা দেশ
বন্দরে আগুনচট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় জাপান থেকে আমদানি করা একটি মাইক্রোবাস আগুনে পুড়ে গেছে। গতকাল বুধবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বন্দরে আমদানি করা গাড়ি রাখার জায়গা এবি কার শেডে একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন ধরে যায়। গাড়ির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত চারটার দিকে পোর্ট কলোনি এলাকায় পদ্মা অয়েল কোম্পানির তেলবাহী একটি ট্যাং ওয়াগন উল্টে আগুন ধরে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম পলাতক আসামি গ্রেপ্তারফরিদপুরের আলফাডাঙ্গা বাজার এলাকা থেকে গতকাল বুধবার ডাকাতি ও হত্যা মামলার পলাতক আসামি কৃষ্ণ মজুমদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি উপজেলার বাকাইল গ্রামে। উল্লেখ্য, গত ১৪ জুন বাকাইল গ্রামের একটি বাড়িতে ডাকাতি হয়। ওই সময় ডাকাতেরা মো. ফিরোজ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। কৃষ্ণ মজুমদার ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিসনাতির হাতে দাদা খুনসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মহিষাচাপড় গ্রামে গতকাল বুধবার জিতেন্দ্রনাথ মাহাতো নামের এক বৃদ্ধকে জবাই করে হত্যা করা হয়েছে। সূত্র জানায়, জিতেন্দ্রনাথের সঙ্গে তাঁর নাতি শ্যামল কুমার মাহাতো ও কমল কুমার মাহাতোর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। নিহতের ছেলে অর্জুন কুমার মাহাতোর অভিযোগ, ওই বিরোধের জের ধরে গতকাল ভোররাতে শ্যামল ও কমল তাঁর বাবাকে জবাই করে হত্যা করেছে। শ্যামল ও কমলকে আসামি করে রায়গঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিশ্লীলতাহানির অভিযোগেকুমিল্লার বরুড়া উপজেলার কেমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর (৬) শ্লীলতাহানির অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামকে গত মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার আদ্রা গ্রামে। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, গত সোমবার বিদ্যালয় ছুটির পর তিনি শ্রেণীকক্ষে ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন। সোমবার রাতে ওই ছাত্রীর বাবা তাঁর বিরুদ্ধে বরুড়া থানায় মামলা করেন। বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি