সংক্ষেপে সারা দেশ
ভেজাল দুধ জব্দ পাবনা শহরের বিসিক শিল্পনগরের একটি আইসক্রিম কারখানায় গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৪ মণ ভেজাল দুধ জব্দ করেছেন। এ সময় দুধে ভেজাল দেওয়ার অপরাধে আদালত ১০ হাজার টাকা জরিমানা আদায় ও জব্দ করা দুধ ভেজালকারী মো. দুলাল হোসেনের মাথায় ঢেলে শাস্তি দেন। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির। পাবনা অফিসআলফাডাঙ্গায় খুনফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার উপজেলা সদরের জাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সেকান্দার আলী (৪১)। সেকান্দারের স্ত্রী জরিনা বেগম জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে একই গ্রামের মাহমুদ, ওয়াহিদ, মোস্তফা ও ইসরাফিল বাড়িতে এসে সেকেন্দারকে ডেকে নিয়ে যান। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য গতকাল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফরিদপুর অফিসফেনসিডিল উদ্ধারমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি ব্যক্তিগত গাড়ি গত বুধবার রাতে পুলিশ ধাওয়া করলে মাদক ব্যবসায়ীরা গাড়ি ফেলে পালিয়ে যান। এ সময় গাড়ি থেকে পুলিশ ৯৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বাদী হয়ে গজারিয়া থানায় মাদক আইনে মামলা করেছে। গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি পরিদর্শনে আইজিপিমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটনস হায়ক পুলিশি কার্যক্রম পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। গতকাল বৃহস্পতিবার লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করে প্রাকৃতিক জীববৈচিত্র্য দেখে মুগ্ধ হয়ে নূর মোহাম্মদ বলেন, যেকোনো উপায়ে এই জাতীয় সম্পদকে রক্ষা করতে হবে। এদিকে নূর মোহাম্মদ বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিলেটের ডিআইজি মোশাররফ হোসেন ভূঁইয়া, মৌলভীবাজারের পুলিশ সুপার হারুন-অর-রশীদ প্রমুখ। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি