সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমির গ্রেপ্তারজামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির দাবিতে পোস্টার লাগানোর সময় গতকাল শনিবার ভোরে উপজেলার ভদ্রখালী এলাকা থেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা জামায়াতের অমিরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন উপজেলা জামায়াতের আমির মোছলেহ উদ্দীন, জামায়াতের কর্মী রঘুনাথপুর গ্রামের সুজাত উদ্দীন, বাজার গ্রামের মো. নুরুজ্জামান ও ফরিদপুর গ্রামের আশরাফুল ইসলাম। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দীন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাচোরাই মালসহরাজধানীতে সংঘটিত এক চুরির ঘটনায় গত বৃহস্পতিবার রাজবাড়ীর সদর উপজেলার কামালদিয়াকান্দি গ্রাম থেকে আরিফ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে চুরি হওয়া মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। চোর ধরতে রাজবাড়ীতে আসা রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রাজ্জাক বলেন, শেরেবাংলা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার শাহিনের বাসায় গত ৮ জুন রাতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঅধ্যক্ষ বরখাস্তপ্রায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত শুক্রবার কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবদুল জব্বার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চাটমোহর (পাবনা) প্রতিনিধিকলেজছাত্রের মৃত্যুচট্টগ্রাম নগরের বহদ্দারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাফর (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে বহদ্দারহাটের খাজা রোডে এ ঘটনা ঘটে। জাফর চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য জাকির হোসেন বলেন, দুপুরে বাসায় গোসল করে তারে লুঙ্গি শুকাতে দেওয়ার সময় জাফর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম