সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাবের সমাবেশরোটারি গভর্নর মঞ্জুরুল হক চৌধুরী বলেছেন, সমাজের দরিদ্র, অবহেলিত, পঙ্গু ও দুস্থদের প্রতি দায়িত্ব পালন করে তাদের পুনর্বাসন করতে হবে। এ ছাড়া ভিখারির হাতকে কর্মীর হাতে পরিণত করতে হবে। গত রোববার ঢাকার সিরডাপ মিলনায়তনে রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটনের এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। ক্লাবের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এতে বক্তব্য দেন রোটারিয়ান এম এ আলী ভুঁইয়া, গোলাম মুস্তাফা, ফজলুল করিম, রকিব সর্দার, ফিরোজুল হক, নুরুন্নেছা বেগম, সাইফুল হক, অজন্তা ইশরাত প্রমুখ। সমাবেশে রোটারি গভর্নর মনজুরুল হক, ইঞ্জিনিয়ার মুজতবা আলম এবং শেখ গোলাম মোহাম্মদকে রোটারি সদস্যভুক্ত করা হয়। বিজ্ঞপ্তিমাথায় দুধ ঢেলে...দুধে পানি মেশানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই দুধবিক্রেতাকে এক হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া শাস্তি হিসেবে তাঁদের মাথায় ৫০ লিটার দুধ ঢেলে দেন। গতকাল সোমবার ফরিদপুর শহরের তিতুমীর বাজার-সংলগ্ন দুধবাজারে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, সাতজন দুধবিক্রেতার দুধ ল্যাকটোমিটার দিয়ে পরীক্ষা করা হয়। এর মধ্যে ফরিদপুর সদরের শেখ সুরুজ ও শেখ করিমের দুধে পানি মেশানো ছিল। পরে তাঁদের এ শাস্তি দেওয়া হয়। ফরিদপুর অফিসলাশ উদ্ধারখুলনার ডুমুরিয়া উপজেলা থেকে গতকাল সোমবার অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী জানান, উপজেলার কৈয়া বাজারের পশ্চিম পাশে অবস্থিত সীমা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ওই ব্যক্তির লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। থানার উপপরিদর্শক আমজাদ হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিআখ চাষের প্রশিক্ষণফরিদপুর চিনিকলে উন্নত পদ্ধতিতে আখ চাষের ওপর তিন দিনের এক প্রশিক্ষণ শুরু হয়েছে। গত রোববার থেকে শুরু হওয়া এই কর্মশালার প্রথম ব্যাচের ৩৪ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চিনিকলের প্রশিক্ষণ ভবনে এ কর্মশালার উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কমল কান্তি সরকার। ফরিদপুর অফিসছাত্রলীগের কার্যক্রম স্থগিতসিরাজগঞ্জের বেলকুচি ডিগ্রি কলেজ ছাত্রলীগের কার্যক্রম গতকাল সোমবার স্থগিত করা হয়েছে। এ ছাড়া একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ওই কলেজ শাখার ছাত্রলীগের কর্মী শাকিল আহমদ ও শ্রমিক লীগের কর্মী ফরহাদ হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ-জী-খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জমৃতদেহ উদ্ধারনারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচ থেকে গত রোববার রাতে আবুল হাসেম (৪০) নামের এক ট্রাক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি