সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল দুধে গোসলপাবনা শহরের দুধবাজারে গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত ৩৫ মণ ভেজাল দুধ জব্দ ও ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এ ছাড়া জব্দ করা ওই ভেজাল দুধ দিয়ে তিন অসাধু ব্যবসায়ীকে গোসল করানো হয়। ওই ব্যবসায়ীরা দুধে পানি ও গুঁড়ো দুধ মিশিয়ে বাজারজাত করছিলেন। পাবনা অফিসমানববন্ধনসম্মানী ভাতা বৃদ্ধি ও উৎসব ভাতা প্রদানসহ সাত দফা দাবিতে ঝিনাইদহে ডাক বিভাগের কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পোস্টাল ইডিএ কর্মচারী ইউনিয়ন গতকাল মঙ্গলবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচি পালন করে। এতে জেলার ছয় উপজেলার চার শতাধিক ডাক কর্মচারী অংশ নেন। মানববন্ধন কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে তাঁদের সাত দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ স্মৃতি সংরক্ষণ দাবিভাষাবিদ ড. মুুহম্মদ শহীদুল্লাহর বগুড়ায় কর্মজীবনের ওপর এক স্মরণসভায় বক্তারা তাঁর স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছেন। বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া লিটারেরি সোসাইটির উদ্যোগে গতকাল বিকেলে ওই স্মরণসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মুহম্মদ শহীদুল্লাহর সাবেক ছাত্র শিক্ষাবিদ মো. দেলোয়ার হোসেন। শহীদুল্লাহ ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত বগুড়ার সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বগুড়া অফিস