সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানাযশোরের কেশবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। এলাকাবাসীর অভিযোগ, উপজেলার মির্জানগর গ্রামের মিন্টু শেখ ও বরণডালি গ্রামের আব্বাস আলী পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। এতে রাস্তা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও কয়েকটি বাড়ি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে বালু ওঠানো বন্ধ করে দেন এবং মিন্টুকে পাঁচ হাজার ও আব্বাসকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। কেশবপুর (যশোর) প্রতিনিধিপানিতে ডুবেবাগেরহাটে পুকুরে ডুবে গতকাল বুধবার দুই বোনের মৃত্যু হয়েছে। তারা হলো বাগেরহাট শহরের নাগের বাজার লেক কলোনির ব্যবসায়ী কালাচাঁদ সাহার মেয়ে মিতা রানী সাহা (৯) এবং লক্ষ্মী রানী সাহা (৫)। মিতা শহরের আমলাপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহিদুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ সৎকারের ব্যবস্থা করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধিভেজাল মধু জব্দব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় হাইওয়ে পুলিশ গতকাল বুধবার ১০ কেজি ভেজাল মধু জব্দ করেছে। পরে ভেজাল মধু খাদে ফেলে দেওয়া হয়। সেই সঙ্গে চার ব্যবসায়ীকে কান ধরে ওঠবস এবং এমন মধু বিক্রি না করার অঙ্গীকার করিয়ে ছেড়ে দেয় পুলিশ। হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিচারা বিতরণ কক্সবাজারের রামু উপজেলা পরিষদ চত্বরে গতকাল বুধবার ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিভিন্ন প্রজাতির গাছের ১০ হাজার চারা বিতরণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সারা দেশে ব্যাপক বনায়নের লক্ষ্যে সরকারে নির্দিষ্ট কর্মসূচির আওতায় রামু-কক্সবাজার আসনের সাংসদ লুৎফুর রহমান এসব চারা বিতরণ করেন। রামু (কক্সবাজার) প্রতিনিধি