সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারসিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাটধারী এলাকা থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩২) লাশ উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার এলাকাবাসী তাঁর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে। পুলিশের ধারণা, গত বুধবার রাতে কোনো যানবাহনের চাপায় ওই ব্যক্তি নিহত হন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।আটক দুই রংপুরের কাউনিয়া থেকে গতকাল বৃহস্পতিবার ২৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, র্যাব-৫-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মায়াবাজার পূর্বপাড়ার খেয়াঘাট এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ আশরাফুল ইসলাম (৩৫) ও রণজিৎ চন্দ্রকে (২৮) আটক করে। কাউনিয়া (রংপুর) প্রতিনিধি।মানববন্ধননোয়াখালীতে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত নোয়াখালী টাউন হল মোড়ে এ মানববন্ধন করে। এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সমাবেশের আয়োজন করা হয়। নোয়াখালী অফিস।