সংক্ষেপে সারা দেশ
চিকিৎসক পুনর্মিলনীবাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বগুড়া শাখার উদ্যোগে গতকাল শুক্রবার ‘চিকিৎসক পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএমএর সভাপতি মাহমুদ হাসান। সভাপতিত্ব করেন বিএমএ বগুড়া শাখার সভাপতি মোস্তফা আলম। বিশেষ অতিথি ছিলেন বিএমএর কেন্দ্রীয় মহাসচিব শারফুদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব এম এ আজিজ। অনুষ্ঠান শেষে ফরিদা পারভীনের একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক, বগুড়াঅস্ত্র উদ্ধারকক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে গত বৃহস্পতিবার তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাদিয়ার পূর্বপাড়ায় সন্ত্রাসীদের আস্তানায় পুলিশ অভিযান চালায়। এ সময় একটি এলজি, একটি রাইফেল ও একটি বন্দুক উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিলাশ উদ্ধারচুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের একটি কাঁঠালবাগান থেকে পুলিশ গতকাল শুক্রবার আবদুল মতিন (৫০) নামের এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তাঁর বাড়ি জাফরপুর গ্রামে। গতকাল সকালে মতিনের লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ মতিনের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিগণসংবর্ধনা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে গণসংবর্ধনা দিয়েছে কুমিল্লার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার কুমিল্লা টাউন হল মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জামাল হোসাইন। অনুষ্ঠানে মন্ত্রীকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাবাসদের মিছিলধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কুড়িগ্রাম জেলা কমিটি গতকাল শুক্রবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য দেন বাসদের নেতা রুকুনুজ্জামান, গৌতম রায় ও বুবলী বেগম। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনো সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত করার অপতৎপরতায় লিপ্ত। এসব চিহ্নিত যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনার জন্য তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামটিএমএসএসপাচার-ঝুঁকিগ্রস্ত নারী ও তাদের পরিবারের মান উন্নয়নে সহায়তা দিয়ে যাচ্ছে বেসরকারি সংগঠন টিএমএসএস। সম্প্রতি ৮৭ জন পাচার-ঝুঁকিগ্রস্ত নারীকে জীবনমুখী প্রশিক্ষণ দিয়েছে তারা। কেরানীগঞ্জ ও সাভার উপজেলার তারানগর ও ধামসোনা ইউনিয়নে প্রশিক্ষণপ্রাপ্ত এসব নারীকে স্বাবলম্বী করে তুলতে গরু, সেলাই মেশিন ও কাপড় এবং মুদি দোকানের পণ্যসামগ্রী দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) আর্থিক সহায়তায় টিএমএসএস ২০০৭ সাল থেকে কেরানীগঞ্জ ও সাভারে প্রিভেনশন অ্যান্ড প্রটেকশন অব ভিকটিমস অব হিউমেন ট্রাফিকিং ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এসব কাজ করছে। বিজ্ঞপ্তি