সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবর্ধনাফার্মগেটের আইআইএসটির কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ২২ জুলাই অনুুষ্ঠিত হয়। ফার্মগেটে আইআইএসটির দ্বিতীয় ক্যাম্পাসের এ অনুষ্ঠানে অধ্যক্ষ আবদুর রশিদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘কারিগরি জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে কারিগরি শিক্ষার্থীদের গোটা বিশ্বেই কর্মের সুযোগ রয়েছে।’ এতে আইআইএসটির পরিচালনা পর্ষদের সভাপতি শেখ আবু জাহিদ, পরিচালক শেখ আবু জাফর, নির্বাহী পরিচালক মো. দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।নির্বাচন অনুষ্ঠিতঢাকার বাগেরহাট সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা আবদুর রহিম খান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি আইনজীবী আতিয়ার রহমান। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পড়ে শোনান বিএনপির নেতা মঞ্জুর মোর্শেদ স্বপন। বিজ্ঞপ্তি। হকার্স লীগের সভা চট্টগ্রাম জেলা সংবাদপত্র হকার্স লীগ গতকাল শনিবার নগরের নাসিরবাদ এলাকায় নিজস্ব কার্যালয়ে প্রতিবাদ সভা করেছে। এতে বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী কিছু লোক হকার্স লীগের নাম ভাঙিয়ে ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকাবাহী গাড়ি ভাঙচুর ও গাড়ি চালককে মারধর করছে। ষড়যন্ত্রকারী ওই গোষ্ঠীটি সংবাদপত্র বিক্রেতা লীগ নামে একটি ভুয়া সংগঠন নিবন্ধন করে হকার্স লীগের বিভিন্ন সদস্যের কাছ থেকে চাঁদাবাজি করছে। সংগঠনের সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে সভায় শ্রমিকনেতা মোহাম্মদ নুরুল আনোয়ার, যুবলীগের নেতা শাখাওয়াত হোসেন, হকার্স লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন চৌধুরী বক্তৃতা করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম