সংক্ষেপে সারা দেশ
প্রতীকী অনশন বগুড়ার সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে গতকাল রোববার কলেজ বটতলায় ‘প্রতীকী অনশন’ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এ অনশন চলে। অনশন কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক সাগর কুমার প্রমুখ। পরে মঞ্জুরুল আলম নেতা-কর্মীদের ফলের রস পান করিয়ে অনশন ভাঙান। নিজস্ব প্রতিবেদক, বগুড়া পাঁচ নৈশপ্রহরী আটকখুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কর শাখায় গত শনিবার রাতে তালা ভেঙে চুরির চেষ্টা হয়েছে। এ ঘটনায় কেসিসির নিরাপত্তা সুপার আলমগীর কবীর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কেসিসির পাঁচজন নৈশপ্রহরীকে আটক করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, খুলনাকমিটি বিলুপ্তজাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত শনিবার কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে নতুন কমিটি ঘোষণা করা হবে। মৌলভীবাজার প্রতিনিধিনেতার ওপর হামলাব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার ডোপাকান্দা গ্রামে গত শনিবার একটি মুঠোফোন চুরির ঘটনা নিয়ে জিয়াউরের উপস্থিতিতে সালিস বসে। এ সময় নবীনগর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কানু মিয়ার নেতৃত্বে কয়েকজন লোক তাঁর ওপর হামলা চালান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার বলেন, এ ঘটনায় জিয়াউর থানায় সাধারণ ডায়েরি করেছেন। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিপ্রাক্তন ছাত্র ফোরাম অধ্যাপক মানিক কান্তি মজুমদারকে সভাপতি এবং অধ্যাপক হান্নান মাঝিকে সাধারণ সম্পাদক করে বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র ফোরাম গঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক সভায় ১০১ সদস্যবিশিষ্ট এ নতুন কমিটি গঠিত হয়। সভায় সংগঠনের জন্য একটি খসড়া গঠনতন্ত্র অনুমোদিত হয়। নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট এস এম এ ওহাব ও হাফিজুর রহমান, প্রচার সম্পাদক কে এম আজিজুর রহমানসহ মোট ১০১ জনের নতুন কমিটি করা হয় । বিজ্ঞপ্তি।নিহত ১নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২৪ জন আহত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার পিরোজপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ওই এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় ২৫ যাত্রী আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মধ্যে মোবারক (২২) নামের এক যাত্রী মারা যান। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা বলেছেন, সেখানে ভর্তি হওয়া ১০ জনের আঘাত গুরুতর। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি