সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরী কাঠ উদ্ধারবাগেরহাটের রামপাল উপজেলা থেকে কোস্টগার্ড সদস্যরা গতকাল সোমবার ট্রাকবোঝাই ২২৯ ঘনফুট সুন্দরী কাঠ উদ্ধার করেছে। কাঠসহ ট্রাকটি সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা ফয়সাল মেহেদী জানান, উপজেলার খুলনা-মংলা মহাসড়কের তেঁতুলিয়া সেতুর কাছ থেকে ট্রাকবোঝাই এ কাঠ উদ্ধার করা হয়। বাগেরহাট প্রতিনিধিবিচারের দাবিতে অনশনমুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার এবং যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করেছে জাতীয় কবিতা পরিষদ শরীয়তপুর জেলা শাখা। জেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল নয়টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে জাতীয় কবিতা পরিষদ শরীয়তপুর শাখার সভাপতি মফিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস সামাদ, সংগীতশিল্পী সামিনা ইয়াসমীন প্রমুখ উপস্থিত ছিলেন। শরীয়তপুর প্রতিনিধিবর্ডার সেন্ট্রি পোস্টচুয়াডাঙ্গার নিমতলা সীমান্ত ফাঁড়ির অধীনে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) ‘বর্ডার সেন্ট্রি পোস্ট’ চালু করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে এই পোস্ট চালু করা হয়। গতকাল সোমবার এ পোস্টের উদ্বোধন করেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার জাহেদুর রহমান। এ সময় বিডিআরের ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক সুলতান আহমেদ, সেন্ট্রি পোস্টের জন্য দেওয়া জমির মালিক হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিরাজাকারদের তালিকা যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং রাজাকারদের তালিকা প্রকাশের দাবিতে গতকাল সোমাবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে মিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এ মিছিল ও সমাবেশ হয়। তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি