সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছ চেনাপ্রকৃতিপ্রেমীদের সংগঠন তরুপল্লবের আয়োজনে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় রমনার বটমূলে সপ্তম গাছ দেখা, গাছ চেনা কর্মসূচি অনুষ্ঠিত হবে। গাছ চেনানোর জন্য সেখানে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক ও নিসর্গী বিপ্রদাশ বড়ুয়া, পাখি পর্যবেক্ষক ও গবেষক শরীফ খান এবং নিসর্গী মোকারম হোসেন। আগ্রহী প্রকৃতিপ্রেমীদের যথাসময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।সাময়িক বরখাস্তচাকরির প্রলোভন দেখিয়ে এক আদিবাসী নারীকে অসামাজিক কার্যকলাপে বাধ্য করার অভিযোগে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইদ্রিস মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে রাঙামাটি শহরের কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্রীমৎ খ্যামাচারা ভিক্ষু এ তথ্য জানান। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ে আয়ার চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০ জুলাই সন্ধ্যায় এক আদিবাসী নারীকে নিজের আবাসিক কক্ষে নিয়ে যান ইদ্রিস। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঘোষণারাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ২০১০-১১ অর্থবছরে ৪০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা গত মঙ্গলবার দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে এ ঘোষণা দেন। চেয়ারম্যান বলেন, এই অর্থ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ব্যয় করবে। বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে, ১০ কোটি ৯৫ লাখ টাকা। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি