সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারলক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসেকান্তর এলাকায় স্বামীর বাড়ি থেকে গত বুধবার রাতে শিল্পী রানী দাস (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই সন্তানের জননী ও উপজেলার বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। রামগতি থানার ওসি এনামুল হক খান জানান, ময়নাতদন্তের জন্য শিল্পীর লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধিগ্রেপ্তার ৩নাটোরের লালপুর উপজেলার মধুবাড়ী গ্রামে গত বুধবার রাতে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন, ওই গ্রামেরই আবু সুফিয়ান (৪০) ও মাসুদ (২৫) এবং একই উপজেলার ভাটপাড়া গ্রামের অজিত দাস (৪২)। পুলিশের ভাষ্যমতে, তাঁরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম জানান, তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। লালপুর (নাটোর) প্রতিনিধিজামায়াতের নেতা গ্রেপ্তারনাটোরের গুরুদাসপুর পৌর জামায়াতের সম্পাদক আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর কর্মস্থল ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম প্রথম আলোকে জানান, আনিছুরের নেতৃত্বে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাটোর বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি আটক ২এক শিক্ষিকাকে ইভ টিজিংয়ের প্রতিবাদে শিক্ষার্থীরা মিছিল বের করলে একদল দুর্বৃত্ত ওই মিছিলে হামলা চালায়। ওই হামলায় পাঁচ শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষার্থীরা দুই হামলাকারীকে আটক শেষে পুলিশে সোপর্দ করে। ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আটক দুই ব্যক্তি হলেন ওই ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল মিয়া (৪৮) ও ওয়াজি উল্লাহ (৪৫)। ফেনী থানার ওসি মো. আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনীথানায় হনুমানএকটি বিপদগ্রস্ত হনুমান নাটোরের লালপুর থানা এলাকায় আশ্রয় নিয়েছে। এলাকাবাসী জানিয়েছে, সম্ভবত ভারত থেকে আসা চারটি হনুমান ২৩ জুলাই লালপুর বাজার এলাকায় একটি মুঠোফোন টাওয়ারে খেলা করছিল। একদল মানুষ ওই হনুমান চারটিকে লক্ষ্য করে ঢিল ছুড়ে অতিষ্ঠ করে তোলে। পরে দলচ্যুত ওই হনুমানটি থানার একটি গাছে আশ্রয় নেয়। লালপুর থানার ওসি তোরিকুল ইসলাম জানান, হুনুমানটি নিরুপদ্রব রয়েছে। লালপুর (নাটোর) প্রতিনিধিমহড়া পর্যবেক্ষণনৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল জেড ইউ আহমেদ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নৌ-অঞ্চলে নৌবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় তিনি যুক্তরাজ্য নৌবাহিনী থেকে বাংলাদেশ নৌবহরে সদ্য সংযোজিত আধুনিক হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ বানৌজা ‘অনুসন্ধান’-এ চড়ে সাগরে যান। সেখানে বিভিন্ন মহড়া পর্যবেক্ষণ করেন তিনি। সাগরে যাওয়ার আগে সর্বস্তরের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশে নৌবাহিনীর প্রধান বলেন, বাংলাদেশ নৌবাহিনীতে এ জরিপ জাহাজ অন্তর্ভুক্তি নতুন অধ্যায়ের সূচনা করেছে। আইএসপিআর।