সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের একতিয়ার হোসেন খান (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, একতিয়ার বৃহস্পতিবার মধ্যরাতে নিজ গ্রামে তাঁর জমিতে সেচ দিতে যান। গতকাল শুক্রবার সকালে তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কুষ্টিয়া অফিসগ্রেপ্তাররাজবাড়ীর পাংশা উপজেলার পিয়ালীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে সুধাংশু কুমার মণ্ডল নামের এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। র‌্যাবের ভাষ্যমতে, সুধাংশু নিষিদ্ধঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য। তাঁর কাছ থেকে দেশে তৈরি একটি শাটারগান ও রাইফেলের একটি গুলি উদ্ধার করা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিজবাইফরিদপুরের বোয়ালমারী উপজেলার বানিয়াড়ি গ্রামের মো. আকমল শেখ (৪৫) নামের এক ব্যক্তির জবাই করা লাশ গতকাল শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রী রোকেয়া বেগম প্রথম আলোকে জানান, প্রতিবেশী বেলজানি গ্রামের তিন ব্যক্তি আকমল শেখকে গত বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেন। বোয়ালমারী থানার এসআই শুকুমার দাস জানান, ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি