সংক্ষেপে সারা দেশ
দখল নিয়ে সংঘর্ষখুলনার ডুমুরিয়া উপজেলা সদরে নসিমনের স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে গতকাল শনিবার দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছফর হোসেন ও উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মোল্লা সেলিম রেজার ওপর যুবলীগ কর্মী বকুল বিশ্বাসের লোকজন হামলা চালায়। এতে আছফর হোসেন, ছাত্তার গাজী ও সেলিম রেজা আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি আশরাফ হোসেন । ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি অস্ত্র উদ্ধারচুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে শুক্রবার রাতে চারটি আগ্নেয়াস্ত্র ও চারটি গুলি উদ্ধার করেছে র্যাব সদস্যরা। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, একটি শাটার গান ও একটি পাইপগান। র্যাব সূত্র জানায়, উপজেলার মনোহরপুর মাঠ দিয়ে একদল দুর্বৃত্ত যাওয়ার সময় র্যাব সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা সেখানে এ সব অস্ত্র ফেলে পালিয়ে যায়। র্যাবের চুয়াডাঙ্গা ক্যাম্পের সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিমাছের ঘেরে বিষসাতক্ষীরার কলারোয়া উপজেলায় গত শুক্রবার মাছের ঘেরে দুর্বৃত্তরা বিষ দেওয়ায় ১০ লাখ টাকার মাছ মরে গেছে। গ্রামবাসী ও কলারোয়া থানা পুলিশ জানায়, উপজেলার মুরারিকাটি গ্রামের রেজাউল ইসলামের একটি মাছের ঘেরে দুর্বৃত্তরা বিষ দেয়। এতে রুই, কাতলা, পাঙ্গাশসহ বিভিন্ন জাতের ১০ লাখ টাকার মাছ মারা যায়। কলারোয়া থানার ওসি এনামুল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা