সংক্ষেপে সারা দেশ
সমাবেশযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গোপালগঞ্জে ওলামা লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সোমবার দুপুরে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অগ্রণী ব্যাংকের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন শাহ মোহাম্মদ শহিদুল্লাহ, শাহদাত হোসেন, জাহিদুল ইসলাম প্রমুখ। পরে সংগঠনের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধিএসিডদগ্ধদের সহায়তাভোলায় ১৫ জন এসিডদগ্ধকে গতকাল সোমবার অর্থসহায়তা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের এসিড তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল জেলা প্রশাসনের মিলনায়তনে বিভিন্ন উপজেলার ১৫ জন এসিডদগ্ধ নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসার জন্য ৮৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এ সময় জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসাইন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ভোলা প্রতিনিধিজরিমানাফরিদপুর শহরের প্রধান ডাকঘরের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম ও শামীমা খন্দকারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ৩৭টি মোটরযানের চালককে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম জানান, মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩-এর আওতায় লাইসেন্স, নিবন্ধন ও হেলমেট না থাকার অভিযোগে এ জরিমানা করা হয়েছে। ফরিদপুর অফিসআগ্নেয়াস্ত্র উদ্ধার মেহেরপুরের গাংনী উপজেলায় একটি বাস থেকে গতকাল সোমবার দুটি শাটারগান, ৩০০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার জাহিদুল ইসলাম জানান, চরমপন্থী ও অস্ত্র ব্যবসায়ীরা ফাতেমা পরিবহনে করে অস্ত্র নিয়ে যাচ্ছে—এমন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা গাংনী বাসস্ট্যান্ডে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে বাসটি পৌঁছালে র্যাব তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে থানায় জমা দেয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মেহেরপুর প্রতিনিধি