সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্যোগকুমিল্লায় স্বাধীনতাবিরোধী আলবদর, আলশামস ও শান্তিবাহিনীর সদস্যদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা শাখা। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্বাধীনতাবিরোধীদের হাতে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আগামী সাত দিনের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাআজ খুলছেএক মাস চার দিন বন্ধ থাকার পর আজ বুধবার হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. হারুন-অর রশিদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, ২৭ জুলাই একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। আজ বুধবার থেকে ক্লাস শুরু হবে। লিচু পাড়াকে কেন্দ্র করে দুই দল ছাত্রের সংঘর্ষের ঘটনার জের ধরে ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। দিনাজপুর অফিসবোমা হামলাযশোর সদর উপজেলার বাহাদুরপুরের কামারপাড়া এলাকার আওয়ামী লীগের সমর্থক আবদুর রাজ্জাকের বাড়িতে গত সোমবার গভীর রাতে বোমা হামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে শহরের বাড়ান্দিপাড়া খালদার রোডের একটি নালা থেকে টুটুগানের ৬৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ। যশোর অফিসঘেরাও কর্মসূচিনির্দিষ্ট স্ট্যান্ডের দাবিতে সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতি গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর একটার দিকে শহরের ঘোড়া স্ট্যান্ড এলাকায় অটোরিকশা থামানো নিয়ে অটোটেম্পোচালকদের তর্কাতর্কির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে পৌরসভা ঘেরাও করা হয়। পরে পৌরসভার মেয়র কামরুল হাসান তাঁদের দাবি পূরণের আশ্বাস দিলে ওই কর্মসূচি প্রত্যাহার করা হয়। পাবনা অফিসগ্রেপ্তারনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে কামাল উদ্দিন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার হোসেনপুর গ্রামে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা কামালের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, জমি ও বাড়িঘর দখলসহ ছয়টি মামলা রয়েছে। নোয়াখালী অফিস