সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনযুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ এ মানববন্ধনের আয়োজন করে। নগরের সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এ মানববন্ধনে মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও বিভিন্ন সংগঠনের মানুষ অংশ নেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীবৃক্ষমেলা শুরুযশোর শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) গতকাল বুধবার থেকে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ আন্দোলন ও মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগ এ মেলার আয়োজন করে। যশোর সদর আসনের সাংসদ খালেদুর রহমান বিকেলে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূরুল আমিন। যশোর অফিসইভ টিজিং প্রতিরোধেপটুয়াখালীর গলাচিপা ডিগ্রি কলেজ মিলনায়তনে গতকাল বুধবার সকালে ইভ টিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের অধ্যক্ষ মো. রফিকুল আলম সভাপতিত্ব করেন। সভায় গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রবিউল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বখাটেদের উৎপাতসহ যেকোনো সমস্যায় সহায়তা দিতে পুলিশ প্রস্তুত। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি শিশুর লাশ উদ্ধারফেনীর সোনাগাজী উপজেলার আড়কাইম গ্রামে গত মঙ্গলবার রাতে শাখাওয়াত হোসেন নামের ছয় বছরের এক শিশুর লাশ বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির পরিবারের দাবি, জমিসংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী ও সোনাগাজী প্রতিনিধিকোটি টাকার কাঠ জব্দফেনীর বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়নের (বিডিআর) একদল সদস্য গত মঙ্গলবার সন্ধ্যায় ছাগলনাইয়া ও মিরসরাই সীমান্তের ‘ফেনী নদী’ থেকে প্রায় এক হাজার ঘনফুট বিভিন্ন মূল্যবান জাতের কাঠ জব্দ করেছেন। বিডিআর জানিয়েছে, চোরাকারবারিরা এসব কাঠ ভারত থেকে পাচার করে বলে ধারণা করা হচ্ছে। জব্দ করা কাঠের আনুমানিক মূল্য এক কোটি টাকা। ওই কাঠ ফেনীর বন বিভাগে জমা দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী