সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিটি ল্যাব চালুচট্টগ্রাম নগরের মহিলা সমিতি স্কুল ও কলেজে গতকাল বৃহস্পতিবার থেকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি পরীক্ষাগার (আইসিটি ল্যাব) চালু হয়েছে। শিক্ষার্থীরা এখানে বিনা খরচে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে। এটি উদ্বোধন করেন স্থানীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারা বেগম, পরিচালনা কমিটির সদস্য যুবায়ের আহম্মেদ, বেনুয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।প্রতারণার অভিযোগেভর্তুকির সার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক কৃষকের কাছ থেকে সাড়ে ৭৭ হাজার টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহীর বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গতকাল বৃহস্পতিবার সকালে নগরের উপশহর এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাঁকে বাগমারা মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।অত্যাধুনিক যন্ত্র উদ্বোধনময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি খামারে আমন ধানের চারা রোপণের জন্য ‘এশিয়া রাইস ট্রান্সপ্যান্টার’ নামের একটি অত্যাধুনিক যন্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। যন্ত্রটি উদ্বোধন করেন ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এম এ সাত্তার মণ্ডল। এই যন্ত্রের সাহায্যে একজন শ্রমিক প্রতিদিন গড়ে দুই হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ করতে পারবেন। সাধারণত একজন শ্রমিক প্রতিদিন মাত্র ৬ থেকে ৭ শতাংশ জমিতে আমন ধানের চারা রোপণ করতে পারেন। বিজ্ঞপ্তি।ট্রাক টার্মিনাল উদ্বোধনদিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের পশ্চিম শিবরামপুর বটতলী এলাকায় কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম। অনুষ্ঠানে দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, টার্মিনালের অবকাঠামো নির্মাণে অন্তত দুই কোটি ২৯ লাখ ৩৫ হাজার টাকা ব্যয় হয়েছে। দিনাজপুর অফিস।