সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনসাই প্রদর্শনীরাজশাহী শিল্প ও বণিক সমিতির মিলনায়তনে তিন দিনব্যাপী বনসাই প্রদর্শনী প্রতিযোগিতা শুরু হয়েছে। রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন গতকাল শুক্রবার ১০টায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে দেশি বট, পাইকর, লাইকর, শ্যাওড়া, ঘুর্নিবীচি, তমাল, বৈচিসহ বিভিন্ন ধরনের ১৪২টি গাছ রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। রাজশাহী বনসাই সোসাইটি এর আয়োজন করেছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীবৃত্তি প্রদানরাঙামাটিতে ১৫ কৃতী আদিবাসী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। শহরের রাজবাড়ী এলাকার মালেয়্যে ফাউন্ডেশন মিলনায়তনে গতকাল শুক্রবার তাদের এ বৃত্তি দেওয়া হয়। বাংলাদেশের আদিবাসী অস্ট্রেলিয়ান এইড স্কলার এলামনাই (আসাব) ও বেসরকারি সংস্থা জুমোফুল এই আয়োজন করে। আসাবের নির্বাহী সমন্বয়কারী রণজ্যোতি চাকমা বলেন, ‘উদ্দীপ্ত পার্বত্য চট্টগ্রাম প্রকল্প’-এর আওতায় অন্তত এসএসসি পাস গরিব ও মেধাবী আদিবাসী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে প্রত্যেককে প্রতি মাসে এক হাজার টাকা বৃত্তি দেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিএকাত্তরে হত্যার অভিযোগেমুক্তিযুদ্ধ চলাকালে যশোরের কেশবপুর উপজেলায় চার ব্যক্তিকে হত্যার অভিযোগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাওলনা সাখাওয়াত হোসেন ও ‘রাজাকার কমান্ডার’ আমিন উদ্দীনসহ ১৫ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় হত্যা মামলা করা হয়েছে। কেশবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহীন জানান, যশোর মুখ্য বিচারিক আদালতের নির্দেশে দীর্ঘদিনের তদন্ত শেষে ১৫ জনের বিরুদ্ধে ৫ আগস্ট একটি হত্যা মামলা নথিভুক্ত করা হয় । কেশবপুর (যশোর) প্রতিনিধি