সংক্ষেপে সারা দেশ
বন্ধুসভার মানববন্ধন সেবিকা মিথিলা আলমের ওপর এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার বিকেলে প্রথম আলো বন্ধুসভা বগুড়া শাখার উদ্যোগে শহরের সাতমাথা এলাকায় মানববন্ধন করা হয়। এতে বন্ধুসভার সদস্যরা ছাড়াও বেসরকারি উন্নয়ন সংগঠন লাইট হাউজ ও পেসর্ডের সদস্যরা অংশ নেন। এদিকে এসিড নিক্ষেপের ঘটনায় মিথিলা আলমের মা ফাতেমা বেগম গত শুক্রবার মিথিলার সাবেক স্বামী শহীদুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়া কুপিয়ে জখমচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত শুক্রবার রাত নয়টার দিকে ছাত্রশিবিরের কলা অনুষদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জসিম উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মো. শামসুদ্দিন আহমেদ বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা শিবির নেতাকে কুপিয়েছে। তবে ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা পিটিয়ে হত্যাফেনীর ছাগলনাইয়া উপজেলায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামের আবুল বাশারকে (৪৫) গত শুক্রবার রাতে চৌধুরী বাজার এলাকার কিছু লোক চোর সন্দেহে এলোপাতাড়ি পেটায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের ছেলে নাসির উদ্দিন অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহজাহান মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী