সংক্ষেপে সারা দেশ
মানববন্ধনজাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র যশোরে স্থাপনের দাবিতে গতকাল সোমবার সরকারি মাইকেল মধুসূদন কলেজের সাধারণ ছাত্রছাত্রী ঐক্য পরিষদের ব্যানারে শহরে মানববন্ধন কর্মর্সূচি পালন করেন। দড়াটানা থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। কলেজের ১৭টি বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী সকালে ক্লাস বর্জন করে ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে যোগ দেন। যশোর অফিসকর্মশালা‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ: প্রেক্ষিত কুমিল্লা’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা বলেছেন, পারিবারিক বন্ধন সুদৃঢ়সহ আইনের শাসন নিশ্চিত হলে সমাজ থেকে নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ হবে। গতকাল সোমবার কুমিল্লা টাউন হলের সম্মেলনকক্ষে এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যয় ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ওই কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা জাহান। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাশোভাযাত্রাবরগুনার আমতলী উপজেলায় গতকাল সোমবার সিডর ও আইলায় ক্ষতিগ্রস্তদের জন্য সারা বছর ভিজিএফ চালু এবং ভিজিডি কার্ড বৃদ্ধির দাবিতে নাগরিক ফোরাম শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। ইউএসএআইডি, প্রগতি প্রকল্প, খান ফাউন্ডেশন ও স্থানীয় বেসরকারি সংস্থা এনএসএসের সহযোগিতায় আমতলী নাগরিক ফোরাম এ শোভাযাত্রার আয়োজন করে। এতে সদর ইউনিয়নের কয়েক শত নারী-পুরুষ অংশ নেন। আমতলী (বরগুনা) প্রতিনিধিপুকুরে লাশনোয়াখালী সদর উপজেলার সোনাপুর গ্রামের একটি পুকুর থেকে গতকাল সোমবার ডেরিক রর্ডিক্স (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল এলাকাবাসী পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসাপাতাল মর্গে পাঠায়। সদর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নোয়াখালী অফিসইয়াবাসহ গ্রেপ্তারকক্সবাজারের টেকনাফ পৌরসভার লামার বাজার থেকে গতকাল সোমবার ৮০০টি ইয়াবা বড়িসহ কামাল হোসেন (২১) নামে মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কামালকে গ্রেপ্তার করে এ বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। পুলিশ বাদী হয়ে কামালের বিরুদ্ধে মাদকদ্রব্য পাচার আইনে মামলা করেছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিককটেল ও গ্রেনেড ধ্বংসসেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল গতকাল সোমবার বগুড়া সদর থানা চত্বর থেকে অবিস্ফোরিত ৯৪টি ককটেল ও ৯টি গ্রেনেড (এইচইএম-৩৬) অপসারণ করে বগুড়া শহর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে মাটিডালিতে নিয়ে যায়। এগুলো সেখানেই ধ্বংসের কাজ শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী তিন-চার দিন অব্যাহত থাকবে। গত ৬ জানুয়ারি বগুড়া সদর থানা চত্বরের পশ্চিম পাশের সিঁড়িঘরের স্থান পরিষ্কারের সময় সেখানে রাখা ককটেল ও গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। এতে দুজন পুলিশ কনস্টেবল আহত হন। বিভিন্ন সময় উদ্ধার করা ককটেল ও গ্রেনেডগুলো সেখানে রাখা হয়েছিল। ককটেল ও গ্রেনেড ধ্বংসের কাজে পুলিশ এবং স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে। আইএসপিআর।সেমিনারঢাকা সেনানিবাসে অবস্থিত বিএএফ কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে ‘বাংলাদেশে দুর্নীতিবিরোধী অভিযান: বিমানবাহিনীতে সুষ্ঠু নেতৃত্বের গুণাবলি রক্ষার কার্যকর উপায়’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সমাপনী পর্বে সহকারী বিমানবাহিনীর প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল আবু এসরার প্রধান অতিথি ছিলেন। এর আগে সকালে বিএএফ ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার কমোডর নাইম হাসান সেমিনারের উদ্বোধন করেন। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিএসটিআইয়ের অধিনায়ক উইং কমান্ডার শফিকুল আলম। আইএসপিআর