সংক্ষেপে সারা দেশ
পুলিশে সোপর্দসাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা পাঁচ মাথার মোড়ে গত সোমবার সন্ধ্যায় হত্যা ও ডাকাতি মামলার এক আসামিকে আটক শেষে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তাঁর নাম মোজাফফর সানা (৩২)। বাড়ি উপজেলার দোহার গ্রামে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াকত আলী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, মোজাফফর পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ এমএল) সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা ও দুটি ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাআবেদনপত্রইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্র আগামী ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহ করা যাবে। গতকাল মঙ্গলবার ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্রের মূল্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১১, ১২ ও ১৩ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিট্রেনে কাটা পড়েট্রেনে কাটা পড়ে বিষ্ণু নন্দী নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ভারুল নামক স্থানে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি বিশ্ববিদ্যালয়সংলগ্ন শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নে। কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে পুলিশ সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান বিষ্ণু। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিডাকাত সন্দেহেবগুড়ার কাহালু উপজেলার উলট্র গ্রামবাসী গত সোমবার ভোরে ডাকাত সন্দেহে ধাওয়া করে ধারালো অস্ত্রসহ সাত ব্যক্তিকে আটক শেষে পুলিশে সোপর্দ করেছে। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে ডাকাত দলটি উলট্র গ্রামের মাঠে অবস্থান নেয়। তাদের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসী ধাওয়া করে। একপর্যায়ে চাপাতি, কিরিচ, চাকু, ছোরা, লাঠিসহ তাদের আটক করে। এ ঘটনায় কাহালু থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়াআটক ৫যশোরের মনিরামপুর উপজেলার চিনাটোলা বাজারে গত সোমবার রাত দুইটার দিকে ডাকাত সন্দেহে পাঁচ ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। জানা গেছে, ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাজারের দুই নৈশপ্রহরী চিৎকার দিলে এলাকাবাসী বাজারটি ঘিরে ফেলে। এ সময় ডাকাতেরা চারটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে একটি তাজা বোমা, দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। মনিরামপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মনিরামপুর (যশোর) প্রতিনিধিচুয়েটে মানববন্ধনযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার বিকেলে মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন কর্মসূচি পালনকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান। সমাবেশে বক্তৃতা করেন তাকি আল জাওয়াদ, মশিউজ্জমান, উৎপল দাশ, ফিরোজ কবির প্রমুখ। চুয়েট প্রতিনিধিকাঙালিভোজবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শহর ছাত্রলীগ গতকাল মঙ্গলবার সকালে শহরের রামঘাট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কাঙালিভোজ ও আলোচনা সভার আয়োজন করে। শহর ছাত্রলীগের সভাপতি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি কবিরুল ইসলাম শিকদার প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা