সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই তরুণী উদ্ধারনোয়াখালীতে পাচারকালে নুরজাহান ও জাকিয়া নামের দুই তরুণীকে গত মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। এ সময় এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই মহিলাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জেসমিন আক্তার, মো. নয়ন ও রেজিয়া বেগম। তাঁদের গতকাল বুধবার নারী ও শিশু পাচার আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নোয়াখালী অফিসমা-মেয়ের মৃত্যুচাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গতকাল বুধবার বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের পাইতালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিকেল তিনটার দিকে সামরত বেগম (৪২) ও তাঁর মেয়ে কলেজছাত্রী নাসরিন খাতুন (২২) বাড়ির বারান্দায় বসে ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জমানববন্ধন ও বিক্ষোভবঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক খুনিদের অবিলম্বে গ্রেপ্তার এবং ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। পরে ছাত্রলীগের নেতা হুমায়ন কবিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নৌকা চত্বরে এক পথসভায় মিলিত হয়। পটুয়াখালী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিভাইয়ের হাতে খুননোয়াখালীর কবিরহাট উপজেলায় বড় ভাই মো. মানিকের হাতে খুন হয়েছেন মো. ইলিয়াছ (৩৫)। গত মঙ্গলবার রাতে উপজেলার রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল বুধবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন দাস জানান, খুনের অভিযোগে মানিককে আটক করা হয়েছে। মানিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি। নোয়াখালী অফিসআহত তিনখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার আমতলা বাজারে কুড়িয়ে পাওয়া বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার মৌলঙ্গীপাড়ার এক কৃষক এটি পেয়ে ভাঙ্গারি দোকানে এনে বিক্রি করেন। এ সময় দোকানের কর্মচারী এর ওপর হাতুড়ি দিয়ে আঘাত করলে বিস্ফোরণে রাসেল, আশরাফুল ও সাহেদা বেগম আহত হন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খাগড়াছড়ি প্রতিনিধি