সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেভিয়ার কমিটি গঠনবৈদ্যুতিক যানবাহন আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ ইলেকট্রিক ভেহিক্যাল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বেভিয়া) ২৫ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শাহজাহান মৃধাকে কমিটির সভাপতি ও আমিরুল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির চারজন সহসভাপতি হলেন রুহুল কুদ্দুস, হুমায়ুন কবির, ফকরুল ইসলাম ও মইনুল আলম; দুই যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাহান এম এ রহমান ও আল মামুন মৃধা; কোষাধ্যক্ষ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক রাসেদ উদ জামান, আন্তর্জাতিক সম্পাদক খায়রুল আহসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়জুল আবেদন এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সহিদুর রহমান। কমিটির ১১ জন নির্বাহী সদস্য রয়েছেন। বিজ্ঞপ্তি।লাশ উদ্ধারবাগেরহাটের মোল্লাহাট উপজেলার মৌপুরা গ্রামের একটি আখখেত থেকে মণীন্দ্রনাথ বিশ্বাস (৪২) নামের এক নছিমনচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার এলাকাবাসী তাঁর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মণীন্দ্রনাথের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত মণীন্দ্রনাথের বড় ভাই মনোরঞ্জন বিশ্বাস থানায় একটি হত্যা মামলা করেছেন। মণীন্দ্রনাথের বাড়ি নড়াইলের নড়াগাঁতি উপজেলার কাশিপুর গ্রামে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাগেরহাট প্রতিনিধি।প্রতিরোধে অঙ্গীকারজামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিআরডিবি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ব্র্যাকের মানবাধিকার ও আইন-সহায়তা শাখার উদ্যোগে লোকাল কমিউনিটি লিডারদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মালেক। স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের (সরিষাবাড়ী) ব্যবস্থাপক মোশারফ হোসেন। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।