সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার ৫কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। তাঁদের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম এবং পাচারে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। বিডিআর জানায়, গতকাল শুক্রবার উপজেলার পাথরডুবি সীমান্ত এলাকায় বিনা পাসপোর্টে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় রাজবিহারী বর্মণ, কাননবালা, সুজাতাবালা, এমদাদুল ও আবু তাহেরকে গ্রেপ্তার করে বিডিআর। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোনায়েম বলেন, পাসপোর্ট আইনে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামবখাটে গ্রেপ্তারকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গত বৃহস্পতিবার কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় মিজানুর রহমান (৩০) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, দৌলতপুর কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল মিজানুর। এ ব্যাপারে ৮ আগস্ট ওই ছাত্রী কলেজের অধ্যক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ করে। অধ্যক্ষ বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। এরপর পুলিশ ঘটনার সত্যতা পেয়ে তাঁকে গ্রেপ্তার করে। থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, ওই ছাত্রী মিজানুরের বিরুদ্ধে নারী নির্যাতনের আইনে মামলা করেছে। কুষ্টিয়া অফিসরেড এলার্ট জারিসাতক্ষীরা সীমান্তের ওপারে ভারতীয় বিএসএফ রেড এলার্ট জারি করেছে। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সাতক্ষীরা সীমান্তে বিডিআর টহলব্যবস্থা জোরদার করেছে। সীমান্ত এলাকায় বসবাসরত গ্রামবাসীদের সাবধানে চলাচল করতে বিডিআরের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইকবাল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা গ্রেপ্তারের পর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এজাহারভুক্ত আসামি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানকে গ্রেপ্তারের পর ছেড়ে দিয়েছে পুলিশ। উপজেলার মাগুড়াবিনোদ গ্রাম থেকে গত বৃহস্পতিবার আনিসুর ও যুবলীগের সদস্য হান্নানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের থানায় আনার পর হান্নানকে রেখে আনিসুরকে ছেড়ে দেয় পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, আনিসুরের বিরুদ্ধে কোনো দোষত্রুটি না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জউদ্যাপন কমিটিগাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) জাতীয় শোক দিবস উপলক্ষে এক হাজার লোকের আপ্যায়নের ব্যবস্থা করেছে ছাত্রলীগ। এই এক হাজার লোকের মধ্যে ৩৮৪ জনই উদ্যাপন কমিটির সদস্য। খোঁজ নিয়ে জানা গেছে, উদ্যাপন কমিটিতে যাঁদের নাম আছে তাঁদের অনেকেই তা জানেনও না। কমিটির প্রধান সমন্বয়কারী রাফেজুল ইসলাম জানান, সবাইকে সন্তুষ্ট করতেই এটা করা হয়েছে। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি