সংক্ষেপে সারা দেশ
অস্ত্র উদ্ধার যশোর সদর উপজেলার হরিণারবিল থেকে গতকাল শনিবার পুলিশ অভিযান চালিয়ে একটি পাইপগান, একটি ওয়ান স্যুটারগান, তিনটি রাইফেলের গুলি, দুটি বোমা, তিনটি টর্চলাইট ও একটি নিক্তি উদ্ধার করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, কোনো ডাকাতদল স্বর্ণের দোকানে ডাকাতি করে অস্ত্রগুলো ফেলে গেছে। যশোর অফিসহার্ড পয়েন্টে ধস পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গত ১৯ জুলাই দ্বিতীয় দফায় হার্ড পয়েন্ট ধসের কারণ উল্লেখ করে বলেছেন, কারিগরি, ডিজাইনে ত্রুটি ও অধিক গভীরতার কারণে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ (হার্ড পয়েন্ট) ধসে পড়তে পারে। গতকাল শনিবার যমুনা নদীতে ড্রেজিংকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জচিত্রাঙ্কন প্রতিযোগিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিনে গতকাল শনিবার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। প্রধান অতিথি অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিহ্যাকারদের কবলেসিলেটের শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি হ্যাকারদের কবলে পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এটি পুনরায় স্থাপিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বিষয়টি জানতে পেরে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাইটির প্রথম পৃষ্ঠায় লাল ব্যাকগ্রাউন্ডে সাদা হরফে ‘আপডেটিং...’ শব্দটি লিখে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহউদ্দিন বলেন, ‘আমরা ওয়েবসাইটটি পুনর্গঠন করে স্থাপনের চেষ্টা করছি।’ সিলেট প্রতিনিধিকাঠ উদ্ধারর্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল ও বন বিভাগ গতকাল শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার এবং উজিরপুর থেকে ৩৫ ঘনফুট চোরাই কাঠ উদ্ধার করেছে। র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার দাউদ কাউসার মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিপ্রতিবাদ সভামৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে একটি কাপড়ের দোকানে দুর্বৃত্তরা ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী কল্যাণ সমিতি গতকাল শনিবার প্রতিবাদ সভা করেছে। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি চেরাগ আলী। কুলাউড়া থানার উপপরিদর্শক রজব আলী বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি