সংক্ষেপে সারা দেশ
দোয়া মাহফিলবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের ঢাকা শাখা গতকাল রোববার কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। মিরপুর নাবিক কলোনিতে নৌপরিবার শিশু নিকেতন হলরুমে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে সংঘের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংঘের সভানেত্রী শবনম আহমেদ। আইএসপিআর মিষ্টি বিনিময়দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে মিষ্টি বিনিময় হয়েছে। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত শনিবার বিকেলে বিএসএফ বিডিআরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানায়। পরে বিডিআর গতকাল রোববারবিএসএফকে মিষ্টি পাঠায়। বিডিআরের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিবিকৃতির অভিযোগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে গতকাল রোববার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি ছাত্রাবাস থেকে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন মিজানুর রহমান, গোলাম মুক্তাদির ও আবদুল মোমিন। জানা গেছে, বঙ্গবন্ধুর ছবির ওপর কে বা কারা গত শনিবার কাদা লেপটে দেয়। এ ঘটনায় ছাত্রশিবিরের পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাদুজ্জামান মুন্সী তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি