সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার ১রাজশাহীর বাগমারা উপজেলার নির্বাহী কর্মকর্তাকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম নজরুল ইসলাম (৩৪)। তাঁর বাড়ি উপজেলার শিকদারী গ্রামে। তাঁকে গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও লাড়ুপাড়া মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাগমারা থানার ওসি হারুন-অর-রশিদ প্রথম আলোকে জানান, নজরুলকে থানাহাজতে রাখা হয়েছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি আটক ১বাগেরহাটে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে, এমন আশঙ্কায় মোল্লা মোবারক আলী (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ডিংসাইপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, আটক হওয়া মোবারক ওই ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন। বাগেরহাট প্রতিনিধিকৃষক খুনকুষ্টিয়া সদর উপজেলায় এক কৃষক খুন হয়েছেন। তাঁর নাম উম্মাদ আলী (৬০)। বাড়ি উপজেলার মধুপুর গ্রামে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে নিজ গ্রামের একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মিজানুর রহমান প্রথম আলোকে জানান, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁর হাত বাঁধা ছিল। কুষ্টিয়া অফিস