সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্সিলরকে মারধরফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কহিনুর আলমকে মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে শহরের ডাকঘর এলাকার একটি মসজিদের সামনে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন কাউন্সিলর। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তিনি একজন চালককে চড় মারেন। পরে স্থানীয় কয়েকজন যুবক এগিয়ে এসে কাউন্সিলরকে মারধর করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফেনী থানার ওসি মো. আমিনুল ইসলাম। নিজস্ব প্রতিবেদক, ফেনী।লাশ ফেরত দিয়েছেচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সিংনগর সীমান্তের ওপারে গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পিয়ালীমারী গ্রামের ইসমাইল হোসেন (২৫) ও রানীনগর গ্রামের ফাটিক (৩০)। গত মঙ্গলবার রাতে সোনামসজিদ সীমান্তে বাংলাদেশ রাইফেলসের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।পিস্তলসহ গ্রেপ্তার ১রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে গত মঙ্গলবার দিবাগত ভোররাতে একটি বাসে তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন ভর্তি দুটি গুলিসহ মো. রানা মোল্যা (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনূর হোসেন এ খবর জানান। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।