সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাত গ্রেপ্তারপাবনার সুজানগর উপজেলার দুর্গাপুর এলাকায় নৈশকোচে ডাকাতির প্রস্তুতিকালে গত বুধবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন সাঁথিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের আবদুল হান্নান, সুজানগর উপজেলার গাবগাছী গ্রামের বিশু প্রামাণিক ও আহম্মদপুর গ্রামের রতন শেখ। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার করা ডাকাতদের বিরুদ্ধে সুজানগর ও সাঁথিয়া থানায় একাধিক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। পাবনা অফিসউঠান বৈঠককুষ্টিয়া সদর উপজেলার আইলচারা গ্রামে সাফ ও দ্য হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ‘আত্মহত্যার কারণ ও প্রতিরোধ’ শীর্ষক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ৩০ জন নারী তাঁদের জীবনে শোনা বিভিন্ন আত্মহত্যার কারণ বর্ণনা করেন। তাঁরা কখনো আত্মহত্যা করবেননা বলে অঙ্গীকার করেন। সাফের নির্বাহী পরিচালক মীর আবদুর রাজ্জাকের উপস্থিতিতে বৈঠকটি পরিচালনা করেন সাফের ফিল্ড সুপারভাইজার রওশন আক্তার। কুষ্টিয়া অফিসচাঁদাবাজির অভিযোগেপাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক খোন্দকারের শ্যালক আবুল কালামকে গত বুধবার একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের একটি দোকান থেকে চাঁদা না পাওয়ায় গত ১৬ আগস্ট দোকানের মালিক ও কর্মচারীকে মারধর করেন আবুল কালাম ও তাঁর এক সহযোগী। এ ঘটনায় দোকানের মালিক পরের দিন সদর থানায় মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, আদালতের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার আবুল কালামকে জেলহাজতে পাঠানো হয়েছে। পাবনা অফিসলাশ উদ্ধারহবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের উত্তর নয়াপাড়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আব্দুল মান্নান জানান, এলাকাবাসী লাশটি দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি