সংক্ষেপে সারা দেশ
শিক্ষক বরখাস্তবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করার অভিযোগে সাতক্ষীরার ছফুরন্নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আসাদুল্লাহ আল গালিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০ আগস্ট কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরানিহত ১হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই পক্ষের সংষর্ঘে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মোতাব্বির মিয়া ও মর্তুজ আলীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোতাব্বির মিয়া সমর্থক আব্দু নুর (৩২) ঘটনাস্থলেই নিহত হন। আহত ব্যক্তিদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিজমি অধিগ্রহণঢাকার নবাবগঞ্জ উপজেলায় গতকাল শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জমি অধিগ্রহণ করেছে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার কলাকোপা-আমতলা নামক স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য আরএস ৮৫০ ও ৮৫১ দাগের ৩৩ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। এ সময় জেলা অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইন্দ্রজিত দেব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দীলিপ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি