সংক্ষেপে সারা দেশ
মানববন্ধনসম্প্রতি বন্ধ হয়ে যাওয়া দাদা ম্যাচ ফ্যাক্টরিসহ সব বন্ধ কলকারখানা চালুর দাবিতে খুলনায় মানববন্ধন হয়েছে। গতকাল রোববার নগরের পিকচার প্যালেস মোড়ে খুলনা উদীচী শিল্পীগোষ্ঠী এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তৃতা দেন অধ্যাপক দীপা বন্দ্যোপাধ্যায়, সিপিবির মনোজ দাস, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি সুখেন রায়, উদীচী খুলনা জেলা সাধারণ সম্পাদক সালেহ মো. শহীদুল্লাহ প্রমুখ। খুলনা অফিসমামলাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি এবং জাতীয় শোক দিবসের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগে বগুড়ায় মামলা হয়েছে। গত রোববার বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান বিএনপির দুইজন কর্মীর নামসহ অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে এই মামলা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়াট্যাবলেট উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ৮২ হাজার ২৪০টি ভারতীয় যৌন উত্তেজক সেনেক্স ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পুলিশ জানায়, গতকাল রোববার হোসেনাবাদ ক্যাম্পের র্যাব সদস্যরা সীমান্ত এলাকা বৈরাগীর চরে টহল দেওয়ার সময় কয়েকজন চোরাকারবারি তাদের দেখে এই ট্যাবলেট রেখে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা সেগুলো উদ্ধার করে দৌলতপুর থানায় হস্তান্তর করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুষ্টিয়া অফিসপিটিয়ে হত্যাসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঋষিপাড়া গ্রামে গত শনিবার সুদের টাকা পরিশোধ করতে না পারায় খুন হয়েছেন ধীরেন্দ্র নাথ সূত্রধর (৪৫) নামে এক ব্যক্তি। থানার উপপরিদর্শক (এসআই) ছালাম বলেন, শনিবার রাতে বাড়ির কাছে একটি জমিতে লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, সুুদের টাকা না পেয়ে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্ত্রী বাসন্তী রানী একটি হত্যা মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জগ্রেপ্তার ২বাগেরহাট পৌরসভার সংরক্ষিত আসনের (১, ২ ও ৩) মহিলা কাউন্সিলর আলেয়া বেগম (৫০) ও তাঁর ছেলে সজলকে (২২) গত শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার মিরপুর থানা পুলিশের একটি দল বাগেরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় শহরের হরিণখানা এলাকার নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম জানান, গত ২০ আগস্ট ঢাকার মিরপুর থানায় স্থানীয় রেন্ট-এ-কার ব্যবসায়ী নজরুল ইসলামের দায়ের করা প্রতারণা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি