সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজতির মৃত্যুকুষ্টিয়া কারাগারে নূর বক্স (৪৫) নামের এক হাজতির গতকাল সোমবার মৃত্যু হয়েছে। কারাগারের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম জানান, নূর বক্স হূদরোগে আক্রান্ত ছিলেন। গতকাল সকালে তিনি বুকে ব্যথা অনুভব করলে কারারক্ষীদের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। নূর বক্সের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামে। কুষ্টিয়া অফিস।গ্রেপ্তার ৩ঝালকাঠিতে গরু-ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার খোদ্দবহর গ্রাম থেকে গত রোববার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো মো. সুজন, মো. পলাশ ও মো. বাবু। ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী আলী হোসেন পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম তালুকদার বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ছিনতাই করার কথা স্বীকার করেছে। ঝালকাঠি প্রতিনিধি।যাবজ্জীবন কারাদণ্ডনীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে বিদিশা চন্দ্র রায় নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আনসার আলী এ রায় দেন। ২০০৬ সালের ১০ জুলাই নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী গ্রামের বিদিশা চন্দ্র স্ত্রী লতিকা রানীকে নির্যাতন করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে লতিকার বাবা ১১ জুলাই একটি হত্যা মামলা করেন। নীলফামারী প্রতিনিধি।জরিমানাসিনথেটিক রং ও পোড়া তেল ব্যবহার করে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত রাজশাহীর সপুরা এলাকায় অভিযান চালিয়ে তিনটি কারখানাকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় ৬০০ কেজি লাচ্ছা সেমাই, কৃত্রিম রং, পোড়া তেল জব্দ করে ধ্বংস করা হয়। রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।