সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইরাজধানীর বাবুবাজারে গতকাল দুপুরে ফল ব্যবসায়ী মানিক ব্যাপারীকে (৫০) মারধর করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গতকাল সকালে বাবুবাজারের বাসা থেকে তিন লাখ টাকা নিয়ে বের হন মানিক। তিনি ওই টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে কলাপট্টি এলাকায় তিন-চারজন ছিনতাইকারী তাঁর গতি রোধ করে। তারা মানিকের মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। ছিনতাইকারীরা তখন টাকা নিয়ে পালিয়ে যায়। নিজস্ব প্রতিবেদকলাশ উদ্ধার রাজধানীর শ্যামপুরে নিখোঁজ হওয়ার এক দিন পর পুলিশ মোহাম্মদ নাসির (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে। পরিবারের দাবি, নাসিরকে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় বালুর মাঠ এলাকার একটি ক্যারম খেলার ঘর থেকে পুলিশ নাসিরের ঝুলন্ত লাশ উদ্ধার করে। মিটফোর্ড প্রতিবেদকযুবক গ্রেপ্তারনওগাঁর রানীনগর উপজেলার পতিসর কালীগ্রাম থেকে গত সোমবার রাতে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। গ্রেপ্তার হওয়া যুবকের নাম শামীম হোসেন (২১)। তাঁর বাড়ি উপজেলার ভাদালিয়া গ্রামে। র‌্যাবের ভাষ্যমতে, তিনি আন্তজেলা ডাকাত দলের সর্দার। তাঁর কাছ থেকে দেশে তৈরি একটি শার্টারগান উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় মঙ্গলবার রানীনগর থানায় মামলা হয়েছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।ভারতীয় কাপড় উদ্ধারচট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পুলিশ ১০ লাখ টাকা দামের এক ট্রাক ভারতীয় চোরাই শাড়ি ও সালোয়ার-কামিজ উদ্ধার করেছে। এ সময় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার ভোরে পুলিশ মনসুরাবাদ এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানভর্তি এই শাড়ি উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. জাফর (২৫)। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। উদ্ধার করা কাপড়ের মধ্যে ৬৭৪টি শাড়ি, ৫৫২টি সালোয়ার-কামিজ রয়েছে। ডবলমুরিং জোনের সহকারী কমিশনার (এসি) তানভির আরাফাত বলেন, ঈদ সামনে রেখে রাজস্ব ফাঁকি দিয়ে এসব শাড়ি আনা হয়।নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামচরমপন্থী নেতা গ্রেপ্তারচরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) ঝিনাইদহের নেতা মিজানুর রহমানকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। তাঁকে গত সোমবার রাতে সদর উপজেলার চোরকোল বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি চোরকোল গ্রামে। সদর থানার ওসি ছগির মিয়া জানান, মিজান হত্যাসহ একাধিক মামলার আসামি। এদিকে গতকাল মঙ্গলবার ভোরে শৈলকুপা উপজেলার নাকোল গ্রামের মশিয়ার রহমান (৩০) নামের সংগঠনের আরেক সদস্যকে আটক করেছে র‌্যাব। প্রতিবেদক, ঝিনাইদহ।ফেনসিডিলসহ গ্রেপ্তার ২খুলনার বটিয়াঘাটা উপজেলার গল্লামারী বাজারে গতকাল মঙ্গলবার বরিশালগামী একটি বাসে অভিযান চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে পলিথিনে রাখা সাত কেজি ২০০ গ্রাম ফেনসিডিলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। ওই দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. আবদুল আলীম (২৩) ও মো. সাইফুল ইসলাম (২৩)। তাঁরা যশোরের শার্শা উপজেলার বাসিন্দা। খুলনা অফিস।